ভারতলক্ষ্মী স্টুডিওতে হয়ে গেলো সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ ছবির শুভ মহরত
সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ রূপা দত্ত নিবেদিত ক্যামেলিয়া প্রোডাকশান প্রাইভেট লিমিটেড প্রযোজিত নতুন ছবি " কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরন" এর শুভ মহরত অনুষ্ঠিত হলো দক্ষিণ কলকাতার ভারতলক্ষ্মী স্টুডিওতে গত ২৯ জুলাই বুধবার সকালে গুরু পূর্ণিমার দিন । এই ছবির কাহিনীকার হলেন রাজর্ষী দাশ ভৌমিক। কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ ছবি সম্পর্কে চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে জানালেন যে থ্রিলার ছবি এটা নয়, এই ছবি পুরোপুরি একটা বুদ্ধি মত্তার রহস্যধর্মী সিনেমা। সামনের সপ্তাহে শুটিং শুরু হবে এই ছবির। কলকাতায় এবং কলকাতার বাইরেও ছবির শুটিং হবে।আমি আপনাদের বলতে পারি আমার এই ছবি এক নতুন গোয়েন্দার সন্ধান দেবে। গোয়েন্দা কানাইচরণ একজন রশিক মানুষ, লাল বাজারে চাকরি করেন। চটপট রহস্য সমাধান করেন, খুব খাদ্য রসিক ও মজার ছলে কথা বলেন। এই ছবিতে বিভিন্ন চরিত্রে রূপ দান করেছেন যীশু সেনগুপ্ত, ইধিকা পাল, শঙ্কর চক্রবর্তী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় সহ আরো অনেক শিল্পী। ছবির নায়িকা ইধিকা পাল বলেন আমার এই ছবির চরিত্রটা এই প্রথম আলাদা কারণ আমায় এই প্রথমবার দর্শকরা অন্য রূপে দ...