হায়াত রিজেন্সী হোটেলে অনুষ্ঠিত হলোPULMONOLOGY রোগ নিয়ে এক দিনের কনফারেন্স AEROCON 2026
সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ
পালমোনারি ভাসকুলাইটিস আমাদের মানবদেহের ফুসফুসের মধ্যে দিয়ে যে রক্ত চলাচল করে সেই জায়গায় যে জটিল রোগটি সেটাই হলো pulmongkogy। আমাদের এই রাজ্যে আধুনিক চিকিৎসা পদ্ধতিতে রোগটি দ্রুত শনাক্ত করা, অত্যাধুনিক চিকিৎসা নিয়ে গত ২৬ জুলাই রবিবার বাইপাসের হায়াত রিজেন্সি হোটেলে এই রোগ নিয়ে সারাদিনের এক আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হলো। একদিনের এই সম্মেলনে 'সিম্পোজিয়াম অন পালমোনারি ভাসকুলাইটিস' নিয়ে ৪০ জন ডাক্তার এই সেমিনারে বিভিন্ন টপিকের ওপর বক্তব্য রাখেন। এই ভার্স্কুলাইটিস রোগটি সম্পর্কে এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি আন্ড থিউমাটোলজির ডাক্তার অর্ঘ্য চট্টোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে বলেন সাধারণত যে কোনো মানুষের কফ দিয়ে রক্ত বেরোনো মানেই টিবি ভাবি । তাঁর চিকিৎসা হয়। কিন্তু সেই রক্ত আবার শরীরের অন্য কোনো রোগ থেকে হচ্ছে, অনেক দিন ধরে হচ্ছে , কেন হচ্ছে সেটা ধরা না পড়লে খুব বিপদ।
তার কারণ হলো আমাদের শরীরে অনেক ব্লাড ভেসেল আছে। সেই গুলো যদি লাঙ্কসএর মধ্যে ফেটে যায় সেই মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আমাদের এই সেমিনারের উদ্দেশ্য হলো অনেক আধুনিক চিকিৎসা বেরিয়েছে। মানুষ কে বোঝানো যে কফ দিয়ে রক্ত বেরোলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া। তাহলে সেই রোগী তাড়াতাড়ি চিকিৎসা পরিষেবা পাবেন।ডাক্তার প্রসেনজিৎ দাস বলেন আমাদের এই সম্মেলন ২ থেকে ৩ বছর ধরে হচ্ছে।এই ধরনের রোগে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা ভুলবশত রক্তনালিতে প্রদাহ সৃষ্টি করে। ফলে শুধু ফুসফুস নয়, কিডনি-সহ একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গও আক্রান্ত হতে পারে। এই রোগটি নিয়ে আলোচনা করেন ডাক্তার আমানজিৎ বল, ডাক্তার আমান শর্মা, ডাক্তার দীপক তাল্বর, ডাক্তার ধ্রুব চৌধুরী, ডাক্তার হারজিত দুমড়া, ডাক্তার রণদীপ গুলেরিয়া। নিউমোনিয়া বা যক্ষ্মার মতো রোগ হিসেবে ভুল হওয়ায় নির্ণয়ে দেরি হয়।
এটাই ছিল এই দিনের সম্মেলনের মূল লক্ষ। কারণ অনেক সময় দেখা যায় রোগী এই রোগটা নিজের মধ্যে লুকিয়ে রাখে, বাড়ির কাউকে বলে না, বা বুজতে পারে না। যখন ডাক্তারের কাছে আসে তখন অনেক দেরি হয়ে গেছে,অনেক সময় সেই রোগী কে বাঁচানো যায় না। সারাদিনের এই কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত যেমন দিল্লি, চণ্ডীগড় সহ ১০ টি রাজ্য থেকে ২০০ জন ডাক্তার পালমোনোলজিস্ট, রিউম্যাটোলজিস্ট, রেডিয়োলজিস্ট ও প্যাথোলজিস্টরা অংশ নেন। এই সম্মেলনের আয়োজন করা হয় চিকিৎসক দেবরাজ যশের নেতৃত্বে। সেই সঙ্গে যুগ্ম আয়োজক ছিলেন চিকিৎসক
আয়ুষ গোয়েল, কমলিকা মজুমদার, স্মার্ত্য পুলাই। যূগ্ম সম্পাদক ছিলেন ডাক্তার অর্ঘ্য চট্টোপাধ্যায় এবং ডাক্তার পার্থজিৎ দাস। আলোচনার কেন্দ্রে ছিল পালমোনারি ভাস্কুলাইটিসের প্রাথমিক উপসর্গ চিহ্নিতকরণএবং রোগীর দ্রুত সুচিকিৎসা।




Comments
Post a Comment