Posts

Showing posts from June, 2026

মনিপাল হসপিটালের আয়োজনে অনুষ্ঠিত হলো রোবোটিক সিমুলেশন ওয়ার্কশপ

Image
সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ(কলকাতা ):আধুনিক চিকিৎসার নতুন দিগন্তকে সামনে রেখে মণিপাল হসপিটালস কলকাতার তাজ বেঙ্গল হোটেলে আয়োজন করেছিলো একটি বিশেষ রোবোটিক সিমুলেশন ওয়ার্কশপ । চিকিৎসা, প্রযুক্তি এবং শিক্ষাক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত এই ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা রোবোটিক-সহায়ক অস্ত্রোপচারের অভিজ্ঞতা কাছ থেকে জানার সুযোগ পান। "The Future is Here – with Robotic Surgery at Manipal Hospitals" শীর্ষক এই অনুষ্ঠানে দেখানো হয়, কীভাবে আধুনিক রোবোটিক প্রযুক্তি সার্জনদের আরও নিখুঁতভাবে জটিল অস্ত্রোপচার করতে সাহায্য করছে এবং বিভিন্ন বিভাগে রোগীদের আরও ভালো চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন ডা. অয়নাভ দেবগুপ্ত, রিজিওনাল ডিরেক্টর মণিপাল হসপিটাল ইস্ট। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর (ডা.) দিলীপ কুমার প্রতিহার, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আইআইটি খড়্গপুর এবং বিশেষ অতিথি ছিলেন প্রফেসর (ডা.) সুশ্মিতা মিত্র। রোবোটিক প্রযুক্তির চিকিৎসাক্ষেত্রে ব্যবহার ...

রবীন্দ্র সদনে পরিবেশিত হলো বেঙ্গল ওয়েভ সলিউশন এর উদ্যোগে ও দেবজ্যোতি মিশ্রর ভাবনা ও পরিচালনায় "রবির আলোয় সত্যজিৎ"

Image
                               সাংবাদিক :কেকা মিত্র                        ***************** বেঙ্গল ওয়েভ সলিউশন এর উদ্যোগে এবং শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর সহযোগিতায় গত ২৮ জুন রবিবার সন্ধায় রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো এক অসাধারণ সন্ধ্যা। সাংবাদিক হিসাবে সাক্ষী থাকলাম আমরা। অনুষ্ঠান এর মূল আকর্ষণ ছিলো প্রখ্যাত সঙ্গীত আয়োজক ও পরিচালক দেবজ্যোতি মিশ্রর ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায়" রবির আলোয় সত্যজিৎ "।অনুষ্ঠান শুরু হয় দেবজ্যোতি মিশ্রর ৩০ বছরের সঙ্গীত জীবনের উদযাপন দিয়ে। শিল্পীর হাতে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর পক্ষ থেকে ডিরেক্টর অর্পিতা সাহা এই প্রথম " বাংলার সোনা " এই সন্মান তুলে দেন। মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রিয় দুই সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী  এবং সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য।  দেবজ্যোতি মিশ্র সঙ্গীত নিয়ে নানান গবেষণা করেন বহু বছর। সত্যজিৎ রায় কে খুব কাছ থেকে দেখেছেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গান কে তিনি নানা পরিচালকের...

মনিপাল হসপিটাল ইএম বাইপাসে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট যোদ্ধাদের মিলনমেলা

Image
  সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ(কলকাতা): বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (BMT) যোদ্ধার সুস্থ হয়ে ওঠার গল্প সাহস, লড়াই এবং আশার এক অনন্য উদাহরণ। এই অনুপ্রেরণাদায়ক গল্পগুলিকে সম্মান জানাতে আজ মণিপাল হসপিটাল ইএম বাইপাসে আয়োজিত হলো ‘BMT Warriors Meet 2026’। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট থেকে সুস্থ হয়ে ওঠা রোগী, তাঁদের পরিবারের সদস্য এবং চিকিৎসকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপাল হসপিটালস গ্রুপের রিজিওনাল ডিরেক্টর (ইস্ট) ডাঃ অয়নাভ দেবগুপ্ত, মুকুন্দপুর ক্লাস্টারের ক্লাস্টার ডিরেক্টর মিঃ কোমল দাশোরা, মণিপাল হসপিটাল ইএম বাইপাসের ইউনিট মেডিক্যাল সার্ভিসেস প্রধান ডাঃ সুদেষ্ণা লাহিড়ী, অনকোলজি সার্ভিসেসের ডিরেক্টর ও প্রধান ডাঃ সৌরভ দত্ত, মেডিক্যাল কলেজ কলকাতার ইনস্টিটিউট অফ হেমাটোলজি অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন (IHTM)-এর প্রাক্তন ডিরেক্টর এবং মণিপাল হসপিটাল মুকুন্দপুরের কনসালট্যান্ট হেমাটোলজিস্ট অধ্যাপক (ডাঃ) উৎপল চৌধুরী, মণিপাল হসপিটালস মুকুন্দপুর ক্লাস্টারের ক্লিনিক্যাল হেমাটোলজি, হেমাটো-অনকোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বিভাগের প্রধান অধ্যাপক (ডাঃ) রাজীব দে এবং মণিপাল হসপ...

Ambuja Neotia hosts 9th Charles Correa Memorial Lecture

Image
           Repoter: Indrajit Aich (Kolkata)   ********** Ambuja Neotia Group, in association with The Charles CorreaFoundation, hosted the 9th edition of the Charles Correa Memorial Lecture at the Royal Bengal Room, City Centre Salt Lake, bringing together architects, students, design professionals and thought leaders for an evening dedicated to architecture, ideas and legacy. Instituted in memory of one of India's most influential architects, Charles Correa, the annual lecture series has evolved into a significant platform for dialogue on design, urbanism and the role of architecture in shaping communities. This year's keynote address was delivered by renowned American architect Marlon Blackwell, whose work is celebrated globally for its deep connection to landscape, culture and place. The evening commenced with a ceremonial lamp-lighting by Harshavardhan Neotia, Chairman, Ambuja Neotia Group, Madhu Neotia, Marlon Blackwell and distinguished members o...

প্রাচীন জ্ঞানের ভাণ্ডার উন্মোচনে পালি ও ম্যানুস্ক্রিপ্ট স্টাডি, নতুন কোর্স চালু করছে ইন্ডাস ব্যান্ড ফাউন্ডেশন

Image
প্রাচীন জ্ঞানের ভাণ্ডার উন্মোচনে পালি ও ম্যানুস্ক্রিপ্ট স্টাডি, নতুন কোর্স চালু করছে ইন্ডাস ব্যান্ড ফাউন্ডেশন                                                                                সাংবাদিক :ইন্দ্রজিৎ আইচ(কলকাতা) । ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও প্রাচীন জ্ঞানের মূল উৎসগুলির মধ্যে অন্যতম হল পালি ভাষা এবং প্রাচীন পাণ্ডুলিপি। বৌদ্ধ সাহিত্য, দর্শন, ইতিহাস ও সমাজজীবনের অসংখ্য মূল্যবান তথ্য আজও সংরক্ষিত রয়েছে পালি ভাষা এবং বিভিন্ন পাণ্ডুলিপির মধ্যে। সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং গবেষণার নতুন দিগন্ত খুলে দিতে একাধিক বিশেষ কোর্স চালুর ঘোষণা করল ইন্ডাস ব্যান্ড ফাউন্ডেশন। সংস্থার প্রতিষ্ঠাতা, গবেষক ও  হিস্টোরিওগ্রাফার সোমালি পান্ডার উদ্যোগে বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে  Applied Pali এবং Manuscript Study-এর উপর সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স চালু ...

জ্যোতিষবিদ রাহুল দে র ভাবনা এবং পরিকল্পনায় ASTROSEVAA অন লাইন জ্যোতিষ অ্যাপ উদ্বোধন

Image
জ্যোতিষবিদ রাহুল দে র ভাবনা এবং পরিকল্পনায়        ASTROSEVAA অন লাইন  জ্যোতিষ অ্যাপ উদ্বোধন                 ..............................................                           কেকা মিত্র                  .............................................. ভাগ্যকে সবাই বিশ্বাস করেন। সেই ভাগ্য নির্ধারণ যারা করেন সেই মহান জ্যোতিষীদের কাছেঅনেক টাকা দিয়ে বহু মানুষ দেখাতে যান। সেই জ্যোতিষ শাস্ত্র কে আরো সহজ ভাবে উপলদ্ধি করা, আরো সস্তায় জ্যোতিষবিদদের পরামর্শ নেওয়ার জন্য বিখ্যাত জ্যোতিষ রাহুল দে এক নতুন প্রযুক্তির সঙ্গে নতুন করে লঞ্চ করলেন তার astrology app Astrosevva Banglar app bangalir app । গত ২৩ জুন ২০২৬ বুধবার সন্ধ্যায় ভি আই পি রোড রঘুনাথপুর সংলগ্ন একটি হোটেলে এই অ্যাপ এর পথ চলা শুরু হলো। উদ্বোধনে উপস্থিত ছিলেন গায়িকা অর্পিতা বিশ্বাস ও ইউ টিউবার প্রীতি মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন এই অ্যাপ এর সঙ্গে যুক্ত বিভ...

রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো সুরের যাদুকর ভি বালসারার ১০৪ তম জন্মদিন পালন

Image
 রবীন্দ্র সদনে প্রবাদপ্রতিম সুরের যাদুকর ভি বালসারার ১০৪ম জন্মদিন পালন অনুষ্ঠান                ...............................................                         ইন্দ্রজিৎ আইচ                   ............................................... পণ্ডিত ভি বালসারা, এই নাম টুকুই যথেষ্ট। তাঁকে ঘিরেই গত  ২২ জুন ২০২৬ সোমবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সদনে এক শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান নিবেদন করলো শ্রীশ্রী সবাণী মা অখন্ড মহাপীঠ। অনুষ্ঠানের আয়োজক ছিলো ক্যালকাটা ইউনাইটেড কালচারাল সোসাইটি এবং ভি বালসারা মেমোরিয়াল কমিটি।  ভি বালসারার ১০৪ তম জন্মদিন উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধ্য নিবেদন করলেন বহু শিল্পী  রবীন্দ্রসদনে। এই উপলক্ষে এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত সুরকার, গায়ক কল্যাণ সেন বরাট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রভাতী মুখার্জী, মানব মুখাজি কার্যকারী সভাপতি, সি সি এম এ, সাধন বাগচী (স...

প্রকাশিত হলো ইন্দ্রজিৎ আইচ সম্পাদিত বই " স্কুল কলেজের নাটক "

Image
 প্রকাশিত হলো পাণ্ডুলিপি থেকে ইন্দ্রজিৎ আইচ সম্পাদিত ১৯ টি ছোটোদের নাটক নিয়ে " স্কুল কলেজের নাটক"     নিজস্ব প্রতিনিধি সম্প্রতি ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে পাণ্ডুলিপি প্রকাশন থেকে প্রকাশিত হলো ইন্দ্রজিৎ আইচ এর সম্পাদনায় ছোটোদের নাটকের বই " স্কুল কলেজের নাটক "। ৪০০ পাতার এই বইটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন নাট্যকার ও নির্দেশক ড: তাপস দাস, নাট্যকার এবং নির্দেশক সুধাংশু কুমার রায়। মঞ্চে উপস্থিত ছিলেন সম্পাদক ইন্দ্রজিৎ আইচ এবং পাণ্ডুলিপি প্রকাশনের কর্ণধার শুভেন্দু মিশ্র। ৪০০ পাতার এই বইতে রয়েছে ১৯ টি ছোটোদের নাটক। দাম মাত্র ৪৩০ টাকা।নাটক গুলো লিখেছেন ড: তাপস দাস, কুন্তল মুখোপাধ্যায়, সুধাংশু কুমার রায়, জীবন অধিকারী, শঙ্খ ভট্টাচার্য্য, কালাচাঁদ দাস, প্রতাপ সেন, সৌমেন রায়, সুবীর মিস্ত্রী, সোমনাথ ভট্টাচার্য, পিনাকী গুহ, প্রদীপ কুমার রায়, আশীষ চট্টোপাধ্যায়, তিতলি চক্রবর্তী, শান্তনীল গাঙ্গুলী, চঞ্চল ভট্টাচার্য, শমীক বিন্দু এবং সুস্মেলী দত্ত। এই বইতে যে নাটকগুলো আছে সেই গুলো ছোটোদের উপযোগী নাটক। আগামী প্রজন্মকে থিয়েটারে বা নাটকে আগ্রহ বাড়ানোর জন্য সম্পাদক ইন্দ্রজি...