জ্যোতিষবিদ রাহুল দে র ভাবনা এবং পরিকল্পনায় ASTROSEVAA অন লাইন জ্যোতিষ অ্যাপ উদ্বোধন

জ্যোতিষবিদ রাহুল দে র ভাবনা এবং পরিকল্পনায়        ASTROSEVAA অন লাইন  জ্যোতিষ অ্যাপ উদ্বোধন

                ..............................................

                          কেকা মিত্র

                 ..............................................

ভাগ্যকে সবাই বিশ্বাস করেন। সেই ভাগ্য নির্ধারণ যারা করেন সেই মহান জ্যোতিষীদের কাছেঅনেক টাকা দিয়ে বহু মানুষ দেখাতে যান। সেই জ্যোতিষ শাস্ত্র কে আরো সহজ ভাবে উপলদ্ধি করা, আরো সস্তায় জ্যোতিষবিদদের পরামর্শ নেওয়ার জন্য বিখ্যাত জ্যোতিষ রাহুল দে এক নতুন প্রযুক্তির সঙ্গে নতুন করে লঞ্চ করলেন তার astrology app Astrosevva Banglar app bangalir app । গত ২৩ জুন ২০২৬ বুধবার সন্ধ্যায় ভি আই পি রোড রঘুনাথপুর সংলগ্ন একটি হোটেলে এই অ্যাপ এর পথ চলা শুরু হলো। উদ্বোধনে উপস্থিত ছিলেন গায়িকা অর্পিতা বিশ্বাস ও ইউ টিউবার প্রীতি মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন এই অ্যাপ এর সঙ্গে যুক্ত বিভিন্ন জ্যোতিষ, tarrot card reader, numerologist ও আরও অনেক বিশিষ্ট জনেরা।

এক সাক্ষাৎকারে রাহুল দে বলেন অনেকদিনের ইচ্ছে ছিলো এই রকম একটা জ্যোতিষ অ্যাপ তৈরি করতে, যাতে মানুষের নানা ধরনের সমস্যা এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই বিভিন্ন জ্যোতিষরা খুব কম খরচে সমাধান করে দিতে পারে। এই মুহূর্তে আমার এই অ্যাপের ফলোয়ার হোল ১৫ লক্ষ মানুষ। এই অ্যাপের মাধ্যমে যে যে পরিষেবা পাবেন সেই গুলো হলো শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, বিয়ে, কেরিয়ার থেকে শুরু করে নানান ব্যক্তিগত সমস্যা সমাধান করবেন এই বিষয়ে অভিজ্ঞ জ্যোতিষরা। মাত্র ৫০/৬০ টাকায় অ্যাপের মাধ্যমে জনগণ এই পরিষেবা পাবেন। এরফলে জ্যোতিষ শাস্ত্র পেশায় যেমন বহু নতুন জ্যোতিষ যুক্ত হবেন তেমন এই পেশা দিনে দিনে আরও জনপ্রিয় হয়ে উঠবে এর পাশাপাশি অগুণিত মানুষ খুব সস্তায় তাদের ভাগ্য নির্ধারণ করার বিরাট সুযোগ পাবেন।

Comments

Popular posts from this blog

ICCR হলে " বঙ্গরত্ন সন্মান " পেলেন বিশিষ্ঠ সেতার শিল্পী বাণী মুখোপাধ্যায়

তপন থিয়েটারে মঞ্চস্থ হলো দিল্লি রুম থিয়েটারের নাটক " সূর্য নেই স্বপ্ন আছে " এই নাটক এক কথায় সময় উপযোগী প্রযোজনা

মুক্তির প্রতীক্ষায় সোমনাথ সেন পরিচালিত ছবি পাখির বাসা