অশোক ঘোষ স্টাডি সেন্টারে অনুষ্ঠিত হলো পালক প্রকাশনের আয়োজনে কবিতা নিয়ে আলোচনা, আবৃত্তি ও কবিতা পাঠ



সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ 

গত ৩০ এ আগস্ট রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পালক প্রকাশনের উদ্যোগে এই প্রথমবার সেন্ট্রাল এভিনিউ এর অশোক ঘোষ স্টাডি সেন্টারে অনুষ্ঠিত হল কবিতা সাহিত্য নিয়ে আলোচনা, ঘরোয়া আড্ডা,আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠের আসর। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ড: রতন ঘোষ ( কবি ও লেখক, সভাপতি রাষ্ট্রীয় লেখক সংঘ), এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন পার্থসারথি গায়েন (গবেষক ও লেখক)।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফাল্গুনী ঘোষ ( কবি ও লেখক)। সকল অতিথিকেপালক প্রকাশনের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। সকলেই তাদের ভাষণে পালকের এই উদ্যোগ কে সাধুবাদ জানান এবং অতীত ও বর্তমান সময়ের কবিতা লেখা, কবিতা চর্চা ,তার আধুনিক ভাষার ব্যবহার ও ছন্দ নিয়ে আলোকপাত করেন। ঘরোয়া পরিবেশেকবিতা পাঠে এবং আবৃত্তিতে অংশগ্রহণ করেন যে সব কবি ও শিল্পীরা তারা হলেনসুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, মালা বন্দ্যোপাধ্যায়, স্বাগতা ভট্টাচার্য, অসীম ভূঁইয়া, ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল, ইরা দলুই, প্রবীর রঞ্জন মণ্ডল,


সুমিতা মুখোপাধ্যায়, সুশান্ত প্রসন্ন টিকাদার, পাঞ্চালী দত্ত, রানু বর্মন, বর্ণালী ভূঁইয়া, সোমনাথ লাহা, সায়রী মজুমদার, রবীন্দ্র মণ্ডল, পৃথা চট্টোপাধ্যায়, রুম্পা সরকার, সুদীপ্তা রায়চৌধুরী মুখার্জি, রত্না রায়, দেবদাস মুখোপাধ্যায়, মানস বন্দ্যোপাধ্যায়,


সোমা ধারা, কৃষ্ণা নাগ চৌধুরী, সুকন্যা সাহা, আইভী দত্ত, কুমকুম চৌধুরী, মধুবন চক্রবর্তী, সেনজিৎ বোস ঋষি, শ্রীপর্ণা বিশ্বাস, ইন্দ্রজিৎ আইচ, পঙ্কজ দত্ত, সুপর্ণা চক্রবর্তী, শম্পা সাহা। সমগ্র অনুষ্ঠানটির ভাবনা , পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন অঞ্জন ভট্টাচার্য।








Comments

Popular posts from this blog

হুগলির মালিয়ার পশ্চিম পাড়ায় এঞ্জেল উড এর আয়োজনে স্বাস্থ্য পরীক্ষা শিবির

ICCR হলে " বঙ্গরত্ন সন্মান " পেলেন বিশিষ্ঠ সেতার শিল্পী বাণী মুখোপাধ্যায়