রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো সুরের যাদুকর ভি বালসারার ১০৪ তম জন্মদিন পালন

 রবীন্দ্র সদনে প্রবাদপ্রতিম সুরের যাদুকর ভি বালসারার ১০৪ম জন্মদিন পালন অনুষ্ঠান

               ...............................................

                        ইন্দ্রজিৎ আইচ 

                 ...............................................



পণ্ডিত ভি বালসারা, এই নাম টুকুই যথেষ্ট। তাঁকে ঘিরেই গত  ২২ জুন ২০২৬ সোমবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সদনে এক শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান নিবেদন করলো শ্রীশ্রী সবাণী মা অখন্ড মহাপীঠ। অনুষ্ঠানের আয়োজক ছিলো ক্যালকাটা ইউনাইটেড কালচারাল সোসাইটি এবং ভি বালসারা মেমোরিয়াল কমিটি।

 ভি বালসারার ১০৪ তম জন্মদিন উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধ্য নিবেদন করলেন বহু শিল্পী  রবীন্দ্রসদনে। এই উপলক্ষে এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত সুরকার, গায়ক কল্যাণ সেন বরাট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রভাতী মুখার্জী, মানব মুখাজি কার্যকারী সভাপতি, সি সি এম এ, সাধন বাগচী (সচিব, শিল্পী সংসদ), অধ্যাপক প্রার্থপ্রতিম চক্রবর্তি, নবারুণ সারেশ্বরী, বিশ্বজিৎ মতিলাল (বর্ষীয়ান সাংবাদিক), তরুণ গোস্বামী (সাংবাদিক), বি এল আগরওয়াল, কল্লোল গুহঠাকুরতা (আইনজীবী)।

এই উপলক্ষে ভি বালসারা নামাঙ্কিত স্মারক সম্মানে সম্মানিত করা হয় ইন্দ্ৰণী সেন,  শ্রীকান্ত আচার্য, ড. সব্যসাচী সরাখেল (বিশ্বভারতী), রবীন পাল (প্রতিষ্ঠাতা সচিব, জলসাঘর), নিতাই লাল চক্রবর্তী (আবলু), জয়ন্ত চৌধুরী, সুনির্মল মজুমদার, রকেট মন্ডল, সুমন দাস এবং ডঃ দীপশ্রী পাল। এই অনুষ্ঠানে মরণোত্তর পুরস্কার দেওয়া হয় মহানায়ক উত্তম কুমার, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ও অলোকনাথ দে-কে। এবং বেঠোফেন রেকর্ডস কোম্পানি, ক্যালকাটা সিনে মিউজিসিয়ান অ্যাসোসিয়েশনকে। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বহু গুণীজনেরা। মহান শিল্পীকে শ্রদ্ধা জানালেন তাঁরা কথায়, গানে ও স্মৃতি চারণের মধ্যে দিয়ে। এই অনুষ্ঠানে সানাই ও বাঁশি বাজালেন মানব মুখার্জি, মাউথঅগ্যান বাজালেন কাজল চক্রবর্তী, স্প্যানিশ গিটার বাজালেন সমীর খাসনবীশ এবং ছাত্রবৃন্দ, ম্যান্ডোলিন পরিবেশন করেন নিলোৎপল চক্রবর্তী (বাচ্চু), শিস ধ্বনি দিয়ে গান শোনালেন তরুণ গোস্বামী, স্প্যানিশ গিটারে ঝড় তুললেন স্বপন সেন, সঙ্গীত পরিবেশন করেন লাবণী লাহিড়ি, সুস্মিতা সাহা বনিক, জবা মুখোপাধ্যায়, ডঃ দীপশ্রী পাল, দেবপ্রিয়া বাসু, মাধবী মজুমদার, মহুয়া ব্যানার্জি, বিশ্বজিৎ সাহা, প্রদীপ ব্যানার্জি প্রমুখ। এই অনুষ্ঠানে সহযোগী যন্ত্র শিল্পীবৃন্দদের মধ্যে ছিলেন উত্তম মুখার্জি (কিবোর্ড) প্রদীপ ভট্টাচার্য্য, (অক্টোপ্যাড), তাপস দত্ত (মার্কো) গিটার, বৈদ্যনাথ দত্ত ও অরবিন্দ প্রধান, জয়ন্ত চৌধুরী (তবলা) সুজিত সেন- পাকার্সন, সুচারু অনুষ্ঠান সঞ্চলনায় দেবাশিষ বসু, সতীনাথ মুখার্জি, ডঃ মৌ ভট্টাচার্য। সহযোগিতায় ছিলেন জীবন বসু, অমরনাথ রায়, সমর বসু, চন্দ্রানী কর্মকার, সুজিত গুপ্তা, রাজকুমার সাউ, গোপাল সেনাপতি, সুনীত হালদার, বিধান ঘোষ, সুব্রত হায়েত, অশোক দাস, প্রণব শীল, ডঃ তারঙ্গিনী, তাপস চ্যাটার্জী, মৌসুমী ভট্টাচার্য্য এবং তারিণী, চন্দন মুখার্জী, বরুণ রাউৎ। সমগ্র অনুষ্ঠানটির 



আয়োজক ছিলেন মহেশ গুপ্ত (সচিব), সহযোগী ছিলেন সুনীত হালদার। ক্যালকাটা ইউনাইটেড কালচারাল সোসাইটি এবং ভি বালসারা মেমোরিয়াল কমিটির উদ্যোগে এক অসাধারণ সন্ধ্যার সাক্ষী থাকলো রবীন্দ্র সদনের দর্শকরা।

Comments

Popular posts from this blog

ICCR হলে " বঙ্গরত্ন সন্মান " পেলেন বিশিষ্ঠ সেতার শিল্পী বাণী মুখোপাধ্যায়

তপন থিয়েটারে মঞ্চস্থ হলো দিল্লি রুম থিয়েটারের নাটক " সূর্য নেই স্বপ্ন আছে " এই নাটক এক কথায় সময় উপযোগী প্রযোজনা

মুক্তির প্রতীক্ষায় সোমনাথ সেন পরিচালিত ছবি পাখির বাসা