রবীন্দ্র সদনে পরিবেশিত হলো বেঙ্গল ওয়েভ সলিউশন এর উদ্যোগে ও দেবজ্যোতি মিশ্রর ভাবনা ও পরিচালনায় "রবির আলোয় সত্যজিৎ"

       


                       সাংবাদিক :কেকা মিত্র

                       *****************

বেঙ্গল ওয়েভ সলিউশন এর উদ্যোগে এবং শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর সহযোগিতায় গত ২৮ জুন রবিবার সন্ধায় রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো এক অসাধারণ সন্ধ্যা। সাংবাদিক হিসাবে সাক্ষী থাকলাম আমরা। অনুষ্ঠান এর মূল আকর্ষণ ছিলো প্রখ্যাত সঙ্গীত আয়োজক ও পরিচালক দেবজ্যোতি মিশ্রর ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায়" রবির আলোয় সত্যজিৎ "।অনুষ্ঠান শুরু হয় দেবজ্যোতি মিশ্রর ৩০ বছরের সঙ্গীত জীবনের উদযাপন দিয়ে।

শিল্পীর হাতে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর পক্ষ থেকে ডিরেক্টর অর্পিতা সাহা এই প্রথম " বাংলার সোনা " এই সন্মান তুলে দেন। মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রিয় দুই সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী 


এবং সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য। 

দেবজ্যোতি মিশ্র সঙ্গীত নিয়ে নানান গবেষণা করেন বহু বছর। সত্যজিৎ রায় কে খুব কাছ থেকে দেখেছেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গান কে তিনি নানা পরিচালকের ছবিতে ব্যাবহার করেছেন ভিন্ন ভাবে। বিশেষ করে ঋতুপর্ণ ঘোষ এর ছবিতে।

তাই তাঁর কাছে এই দুই মানুষরবীন্দ্রনাথ ও সত্যজিৎ যেন একে অপরের পরিপূরক বলা যেতেই পারে। আর তাই জন্যেইএই অনুষ্ঠানের নামকরণ করা হয়েছিলো রবির আলোয় সত্যজিৎ। বেঙ্গল ওয়েভ সলিউশন এর কর্ণধার প্রশান্ত সরকার এই ধরনের নানা সঙ্গীতমুখর অনুষ্ঠান আয়োজন করে চলেছেন কলকাতায়।


এই দিনের অনুষ্ঠানের প্রথম শিল্পী ছিলেন জয়তী চক্রবর্তী।তিনি তার চমৎকার কণ্ঠে শোনালেন সত্যজিৎ রায়ের আগন্তুক ছবি থেকে বাজিলকাহার বিনা, ঋতুপর্ণ ঘোষের চোখের বালি থেকে এ কি লাবণ্যে পূর্ণ প্রাণে এবং মনিহার ছবি থেকে বাজে করুন সুরে।শ্রীকান্ত আচার্য তাঁর দরাজ কণ্ঠে পরিবেশন করেনসত্যজিত রায়ের গুপি গায়েন বাঘা বাইন ছবির গানদুঃখ কিসে হয়, দেবী ছবির গানএবার তোরে চিনেছি মা।অন্য়েষা দত্তগুপ্ত শোনালো তোমায় গান শোনাবো এবং মম চিত্তে ইতি নৃত্যে। পাশাপাশি আসর মাত করে দিলেন অরিত্র এবং উপল সেনগুপ্ত। অরিত্র শোনালো গুপি গাইন বাঘা বাইন ছবির দেখো রে নয়ন মেলে, উপল শোনালেন আর কতই রঙ্গ দেখবো দুনিয়ায় ও ভাইরে এবং হীরক রাজার দেশে থেকে হল্লা চলেছে যুদ্ধে।সেই সঙ্গে ছিলো তনুশ্রী শঙ্কর ব্যালে ট্রুপ এর নৃত্যানুষ্ঠান।আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের সাথে শ্রীনন্দা শঙ্করের নাচ অনুষ্ঠানের আলাদা মাত্রা এনে দিয়েছিলো। এই অনুষ্ঠানের সর্বশেষ শিল্পী ছিলেন জনপ্রিয় অভিনেতা ও গায়ক সাহেব চট্টোপাধ্যায়। তাঁর গান শোনার জন্য হলের সমগ্র দর্শক - শ্রোতা 

অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। শিল্পী সাহেব চট্টোপাধ্যায় মঞ্চে আসতেই করতালির বন্যা বয়ে যায়। শিল্পী শোনালেন সত্যজিৎ রায়ের ঘরে বাইরে ছবি থেকে


আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনীএবং হীরক রাজার দেশে ছবি থেকে ওরে বাবা দেখো চেয়ে।সব শেষে মঞ্চে সবাই এবং সমগ্র দর্শক শিল্পী সাহেব চট্টোপাধ্যায়ের সাথে গাইলেন রবীন্দ্রনাথ ঠাকুরের চিরপরিচিত অসাধারণ গান


আকাশ ভরা সূর্য তারা। পাঠে ও কবিতায় ছিলেন শোভিক। সঞ্চালনায় ছিলেন অভিষেক চক্রবর্তী। মঞ্চে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন দেবজ্যোতি মিশ্র। বেঙ্গল ওয়েভ সলিউশন এর উদ্যোগে এই ধরনের অনুষ্ঠান এক কথায় অভিনব এবং অবশ্যই সাধুবাদের যোগ্য। এই অনুষ্ঠান আমাদের সকলের মনে বহুদিনরেস থেকে যাবে।

Comments

Popular posts from this blog

ICCR হলে " বঙ্গরত্ন সন্মান " পেলেন বিশিষ্ঠ সেতার শিল্পী বাণী মুখোপাধ্যায়

তপন থিয়েটারে মঞ্চস্থ হলো দিল্লি রুম থিয়েটারের নাটক " সূর্য নেই স্বপ্ন আছে " এই নাটক এক কথায় সময় উপযোগী প্রযোজনা

মুক্তির প্রতীক্ষায় সোমনাথ সেন পরিচালিত ছবি পাখির বাসা