আদ্যাপিঠ মন্দিরে দীপালি দেবীর রামকৃষ্ণ লোকে গমন উপলক্ষে সাধু ভাণ্ডারা
দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সহ-সভাপতি ও বেলুড় মঠের দশম প্রেসিডেন্ট পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ মহারাজের মন্ত্রশিষ্যা ছিলেন ব্রহ্মচারিণী দিপালী দেবী।গত ৮ই জুলাই ২০২৬, বুধবার ৭২ বৎসর বয়সে স্বজ্ঞানে স্বধামে গমন করেন দীপালী দেবী। এই উপলক্ষে ২০শে জুলাই ২০২৬, সোমবার বিশেষ পুজা-হোম ও নর-নারায়ণ সেবা এবং ২২ শে জুলাই ২০২৬ বুধবার সাধুসেবা অনুষ্ঠিত হলো
আদ্যাপীঠ মন্দিরে। এই আদ্যাপীঠ মন্দিরেরসভাপতি ব্রহ্মচারী তুষার ভাইএই প্রতিবেদক কে জানালেন সারা ভারতবর্ষর বিভিন্ন মঠ ও মন্দির থেকে ৩০০ র বেশি সাধু সন্ন্যাসীরা এসেছিলেন এই ভান্ডারায়। বিশেষ করে বেলুড়মঠ , রহরা, পুরুলিয়া, বড়ানগর, বাগবাজার মায়ের বাড়ি থেকে শুরু করে কাকুরগাছি জোগোদ্যান মঠ, ভারত সেবাশ্রম , মহানির্বান মঠ সহ বিভিন্ন জায়গার সাধু সন্ন্যাসীরা গেরুয়াবসনধারী পূজারীরা এই ভান্ডারা উৎসবে অংশ নিয়ে ছিলেন।
আদ্যাপীঠ মাতৃসেবক এবং সাধারণ সম্পাদক ও ম্যানেজিং ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই আমায় এক সাক্ষাৎকারে জানালেন এই আদ্যাপীঠ মন্দিরে যে কেউ টাকা বা অর্থ দান করতে পারেন। যে টাকাই দিন সেই টাকা ৮০ জি ধারায় ট্যাক্স মুক্ত হবে। এই মঠে অনাথ ছেলে মেয়েদের পড়াশোনা, তাদের আবাস, পলিটেকনিক কলেজ থেকে বৃদ্ধাশ্রম, চিকিৎসা কেন্দ্র, নানা ধরনের পুজোপাঠ সব হয় নিয়ম মেনে। সারা পৃথিবীর বহু গুনি নামি ব্যক্তিত্ব এই মঠে এসেছেন।
সব মিলিয়ে এই আদ্যাপীঠ মঠ সারা পৃথিবীর ইতিহাসে এক উল্লেখযোগ্য মন্দির।


Comments
Post a Comment