ত্রিধারা অকাল বোধন এবার ৮০ বছরে পদার্পণ করলো। উল্টোরথের দিন হলো খুঁটি পুজো
সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ
বাজলো পুজোর ঘণ্টা। ঐতিহ্য, পরম্পরা আর আধুনিকতা ছোঁয়া এই তিনটি বিষয় নিয়ে চিরকাল মাতৃ আরাধনায় ব্রত হয় দক্ষিণ কলকাতার সেরা পুজো ত্রিধারা অকাল বোধন। সেই চিরাচরিত নিয়ম মেনে এবারও ২০২৬ সালের শারদ উৎসবের আয়োজন করতে চলেছে দক্ষিণ কলকাতার রাসবিহারী এভিনিউ এর বিখ্যাত পুজো ত্রিধারা। এই পুজোর মূল কর্ণধার ক্লাবের সম্পাদক দেবাশীষ কুমার এক সাংবাদিক সম্মেলনে জানালেন আমাদের এবারের পুজো ৮০ বছরে পদার্পণ করলো। এই পুজোর থিম আমরা আগের থেকে কোনো দিন কোনো সময় জানাই না।
মহালয়ার সময় আপনাদের জানাবো। তবে প্রতি বছরের মতন এবারও এই পুজোর মণ্ডপ ও প্রতিমা এই সব কিছুই করছেন জনপ্রিয় থিম শিল্পী গৌরাঙ্গ কুইল্লা।
উল্টোরথের দিন অর্থাৎ ২৪ জুলাই শুক্রবার সকালে এই খুঁটি পুজোয়উপস্থিত ছিলেন দেবাশীষ কুমার, সাহিত্যিক দেবযানী বসু কুমার,
নৃত্য শিল্পী দেবলীনা কুমার, থিম মেকার গৌরাঙ্গ কুইল্যা সহ বহু বিশিষ্টগুণীজন। এই পুজোর সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত দেবাশীষ কুমারের সহধর্মিনি সাহিত্যিক দেবযানী বসু কুমার। তিনি জানালেন প্রতি বছরের মতন এবারও ঠিক মহালয়ার আগেই প্রকাশিত হবে ত্রিধারা শারদ সংকলন।



Comments
Post a Comment