ভারতলক্ষ্মী স্টুডিওতে হয়ে গেলো সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ ছবির শুভ মহরত
সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ
রূপা দত্ত নিবেদিত ক্যামেলিয়া প্রোডাকশান প্রাইভেট লিমিটেড প্রযোজিত নতুন ছবি " কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরন" এর শুভ মহরত অনুষ্ঠিত হলো দক্ষিণ কলকাতার ভারতলক্ষ্মী স্টুডিওতে গত ২৯ জুলাই বুধবার সকালে গুরু পূর্ণিমার দিন ।
এই ছবির কাহিনীকার হলেন রাজর্ষী দাশ ভৌমিক। কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ ছবি সম্পর্কে চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে জানালেন যে থ্রিলার ছবি এটা নয়, এই ছবি পুরোপুরি একটা বুদ্ধি মত্তার রহস্যধর্মী সিনেমা। সামনের সপ্তাহে শুটিং শুরু হবে এই ছবির। কলকাতায় এবং কলকাতার বাইরেও ছবির শুটিং হবে।আমি আপনাদের বলতে পারি আমার এই ছবি এক নতুন গোয়েন্দার সন্ধান দেবে। গোয়েন্দা কানাইচরণ একজন রশিক মানুষ, লাল বাজারে চাকরি করেন। চটপট রহস্য সমাধান করেন, খুব খাদ্য রসিক ও মজার ছলে কথা বলেন। এই ছবিতে বিভিন্ন চরিত্রে রূপ দান করেছেন যীশু সেনগুপ্ত, ইধিকা পাল, শঙ্কর চক্রবর্তী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় সহ আরো অনেক শিল্পী। ছবির নায়িকা ইধিকা পাল বলেন আমার এই ছবির চরিত্রটা এই প্রথম আলাদা কারণ আমায় এই প্রথমবার দর্শকরা অন্য রূপে দেখতে পাবেন। যীশু সেনগুপ্ত বলেন সৃজিতদার সাথে এটা আমার ৯ নম্বর ছবি।
এই ছবিতে আমার চরিত্রে একটা বিশেষ চমক আছে। যেটা এখন বলা যাবেনা। এক বিশেষ সাক্ষাৎকারে অভিনেতা শঙ্কর চক্রবর্তী জানালেন এই ছবিতে দুটি পিরিয়ড আছে। একটা স্বাধীনতার আগে যেটাতে স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবীরা আছে আর পরবর্তী সময়ে ছবিতে বর্তমান সময় কে দেখানো হয়েছে। আর আমার চরিত্রের নাম নিশিকান্ত। এই ছবিতে গোয়েন্দা কানাইচরন খুব মজার মানুষ। সে নানা ধরনের ঘটনার রহস্য সমাধান করে। তাঁর কাছে তেমন একটা ফাইল আসে যেটায় কুইন ভিক্টোরিয়া নামে একটা জাহাজ ছিলো যে জাহাজটাহঠাৎ নিখোঁজ হয়ে যায়। কিন্তু সেই গোয়েন্দা কানাইচরণ মাত্র ৫ মিনিটে সমস্যা সমাধান করে দেয়। কিন্তু রহস্য বাঁধে অবনীন্দ্রনাথ ঠাকুরের সময়কার একটা লিথোগ্রাফ খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সেইটার খোঁজে আমার কাছে আসেন গোয়েন্দা কানাইচরন। লাল বাজার থেকে আমার কাছেই পাঠানো হয় তাঁকে। ছবির গল্প আর আপনাদের বলা যাবেনা। এর পর কি কি ঘটনা ঘটে সেটা দেখতে হলে সিনেমার পর্দায় চোখ রাখতে হবে রিলিজ যখন হবে ! এই ছবির আরো এক চরিত্র করছেন অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।
তিনি বলেন আমার চরিত্রটা হলো একজন সরকারি অফিসারের চরিত্র। এই ছবিতে একটা সামাজিক ও রাজনৈতিক একটা ইতিহাস লুকিয়ে আছে এছাড়া আছে পরিশীলিত রসবোধ। যেটা সৃজিত মুখোপাধ্যায় এর সব ছবিতেই দেখা যায়। সব মিলিয়ে এখন অপেক্ষা কবে বড় পর্দায় আসে "কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ" রহস্য সমাধান করতে।



Comments
Post a Comment