শিশু দিবসে কচিকাঁচাদের ম্যাজিক দেখিয়ে মনোরঞ্জন করলেন জাদুকর ইন্দ্রজিৎ

 


কেকা মিত্র 

ম্যাজিক দেখতে কার না ভালো লাগে। ছোটো থেকে বড় সবাই ম্যাজিক দেখেন।আনন্দ পান তেমন ম্যাজিক এর প্রতি ভালোবাসা জন্মায়।সেই রকম ভাবেই খুব ছোট বেলায় রাস্তায় মাদারির ম্যাজিক দেখে ভালোবেসে ফেলে ছিলো ইন্দ্রজিৎ আইচ।সেই সালটা ছিলো ১৯৯৪ ।পেশায় সাংবাদিক, কিন্তু নেশায় জাদুকর। দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি এই বঙ্গের নানা প্রান্তে জাদু প্রদর্শন করে চলেছেন।তিনি ইন্দ্রজিৎ আইচ। এক

সময় কলকাতা দূরদর্শনে ছুটি ছুটি, হরে কর কম্বা, চিচিং ফাঁক, রং বেরং সহ নতুন বছরের নানা অনুষ্ঠানে তিনি ম্যাজিক দেখিয়ে টিভিরদর্শকদের আনন্দ দিয়েছেন। ম্যাজিক শিখেছেন জাদুকর সমীরণ আচার্য ও কার্তিক কুমারের কাছে। পেয়েছেন বর্ষসেরা জাদুকরের পুরষ্কার।

২০১০ সালে পাণ্ডুলিপি থেকেপ্রকাশিত হয়েছিল ম্যাজিকনিয়ে জাদুকর ইন্দ্রজিৎ আইচ এর লেখা বই " জাদু বিজ্ঞানের অন্তরালে "। গত ১৪ ই নভেম্বর ছিলো শিশু দিবস। সেই উপলক্ষে সম্প্রতি সোমবার সকালে উল্টোডাঙ্গা প্রাথমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো তাঁর একক জাদু প্রদর্শনী। তিনি সেদিন সকল ছাত্রীদের দেখালেন রংবে রঙের পালকের জাদু, ডিম খেয়ে পেট দিয়ে ডিম বের করা, দড়ি, তাস, জল, বোতল,কৌটোর ম্যাজিক, ছোটদেরকাছে আকর্ষণীয় হয়ে উঠেছিলো টাকার ম্যাজিক থেকে

চার্লিচাপলিন ও গাছ বাঁচাও প্রাণ বাঁচাও থেকে মেরা ভারত মহান এর মতন দেশ ভক্তির ম্যাজিক। এই বিদ্যালয়ের ছাত্রীরা দারুন আনন্দ করলো। সব মিলিয়ে এইদিন জমে উঠেছিলো জাদুকর ইন্দ্রজিৎ আইচ এর ভোজ বাজির ম্যাজিক।

Comments

Popular posts from this blog

হুগলির মালিয়ার পশ্চিম পাড়ায় এঞ্জেল উড এর আয়োজনে স্বাস্থ্য পরীক্ষা শিবির

ICCR হলে " বঙ্গরত্ন সন্মান " পেলেন বিশিষ্ঠ সেতার শিল্পী বাণী মুখোপাধ্যায়

অশোক ঘোষ স্টাডি সেন্টারে অনুষ্ঠিত হলো পালক প্রকাশনের আয়োজনে কবিতা নিয়ে আলোচনা, আবৃত্তি ও কবিতা পাঠ