"বই আলোচনা" "তুমি আকাশ তুমি জন্মভূমি" কাব্যগ্রন্থে কবি সৌগত চট্টোপাধ্যায় এর কবিতাকে অনুভব ও অনুধাবন করা যায় একেবারে নিজের মতন করে



আলোচক : ইন্দ্রজিৎ আইচ 

বাংলা সাহিত্য জগতে কবি সৌগত চট্টোপাধ্যায় এর নাম সকলেই জানেন। এই বছরেরসেপ্টেম্বর মাসে দে'জ প্রকাশন থেকে প্রকাশিত হলো কবি সৌগত চট্টোপাধ্যায় এর কবিতার বই

"তুমি আকাশ তুমি জন্মভূমি"।

দীর্ঘ তিন দশকের বেশি সময়

ধরে তিনি কবিতা লিখে চলেছেন পাশাপাশি অনুবাদ

কবিতা চর্চায় তিনি সিদ্ধহস্ত।

এই আলোচ্য কাব্য গ্রন্থতে

রয়েছে ৫১ টি নানা ধরনের

কবিতা। যে কবিতা গুলো

এই বইতে স্থান পেয়েছে সেই কবিতা গুলো হলো

আর একটি সন্ধ্যার বিবৃতি,

যেদিন মধ্যযুগ ফিরে এলো,

পুরানো বিষাদ থেকে নতুন রোদ্দুরে,বৃষ্টির গান,

একটি ব্যক্তিগত বিবৃতি,

(আর সবই মৃত্যুর কবিতা, এইটা জীবনের-কবি শঙ্খ ঘোষ), সীমান্তের চিঠি,

কামনার বিবর থেকে তোমার উৎসের দিকে যেতে,নিথর রাত্রির বুকে অনমিত বৃষ্টির ধারা, একটি তাঁরা কাঁপে,

অনিকেত অন্ধ নির্বাসনে,

হৃদয়ের অন্ধকারকে প্রজ্বলিত ক'রে,টিকটিকি, নীরব, নিরুত্তর অন্ধকারে,

শবদেহের উপর পুঞ্জিত নিঃসঙ্গতা,আমরা ভেঙেছি অনেকবার, একটি বৃষ্টির কবিতা, রক্ত পড়ে,

নিশানের বুকে খচিত নক্ষত্রমালা,বিরাট বড় দুঃখ,

নিষ্কৃতি,পার্বত্য জ্যোৎস্নায় একা একা, গুমোট মেঘলা অবসরে, কলকাতার জন্য একটি বিলাপের গাথা, রোদ মুছে দেওয়া বৃষ্টিতে, বিবর্ণ সন্ধ্যার দিকে চেয়ে থেকে, বাতাসে বারুদের গন্ধ, রোদ্দুরের স্পর্শ পেয়ে জেগে উঠে, শূন্যের দেওয়ালের মুখোমুখি , আর একটি নির্জন কবিতা, বহমান রাত্রির ভিতরে, শারদ উৎসবের মুখোমুখি, অপস্রিয়মাণ মুখমণ্ডলীর কথা ভেবে, ক্রমশ অন্ধকারের দিকে, শরৎ ২০২৫ , এক লুঠ হওয়া কেরাণির কথা, শরতের রোদ্দুরে তুমি, বিষাদের ছায়া, অলিন্দে প্রেত মুখচ্ছবি, দিনান্তে তোমার সন্ধানে,

আর একটি মৃত্যু এবং যৌন কামনা, তুমি যে-রকম,

দু টুকরো , একটি রাত্রির অনুভব, দর্পণে তাকালে, তোমার মুখশ্রী মনে পড়ে, দীর্ঘদিন একাকী জেগে থেকে, আর একবার যদি কথা বলে ওঠো, অন্ধকার কেঁপে কেঁপে ওঠে, বৃষ্টির অন্ধকারে ভরা মধ্যাহ্নবেলা, তুমি হেসে উঠলে,  আজি গোধূলিলগনে

প্রমুখ কবিতা গুলো


কবি সৌগত চট্টোপাধ্যায় এর প্রতিটা কবিতা বৈচিত্র্যময়। নানা সময়ের নানা ধরনের 

দেখা ও না দেখা কল্পনার ভাব সাগরে কবিতা গুলো

রচনা করা হয়েছে। কবির এই আলোচ্য বইয়ের কিছু কবিতা

নিয়ে আলোচনা করবো।


"দু টুকরো" কবিতায় কবি সৌগত চট্টোপাধ্যায় লিখছেন

১

বুকের রক্ত কুরে খায় বারবার ধূসর নিরাশামুখর অন্ধকার।

২

এমহার্স্ট স্ট্রিটে নৌকা ডুবে গেলে বুকের তালা কোন চাবিতে খোলে?


"দর্পণে তাকালে" কবিতায় কবি সৌগত লিখেছেন

দর্পণে তাকালেই বুঝতে পারি কেউ ভালো নেই দর্পণে তাকালেই নিজের মুখের সঙ্গে মিশে যায় প্রলম্বিত ছায়া হাজার হাজার নির্যাতিত আত্মার মুখচ্ছবি আমার প্রতিবিম্বের সঙ্গে মিশে যায় তৈরি হয় এক অদ্ভুত বিষাদের অয়েল পেইনটিং ফুটো ফাটা দর্পণে আমাদের বিবর্ণ অস্তিত্বের ছায়া সুদীর্ঘ শেষহীন যন্ত্রণার মতো ফুটে ওঠে।

আবার কবি সৌগত তার

"তোমার মুখশ্রী মনে পড়ে"

কবিতায় লিখেছেন 

নিথর জলের আয়নায় তোমাকে দেখেছিলাম দূর আকাশের চন্দ্রমার মতো প্রতিভাত হয়ে আছো তোমার মুখশ্রী যেন প্রতিনিয়ত কেঁপে ওঠে জলাশয়ে প্রতিভাত প্রতিবিম্বের ভিতরে নিরীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করলে মনে হয় তোমার প্রতিবিম্বিত মুখচ্ছবির গালের উপরে টোল পড়ে।

ঠিক যেভাবে দিগন্ত উদ্ভাসিত ক'রে তুমি যখন হেসে উঠতে তোমার চোখে মুখে ছলকে ওঠা হাসির সমান্তরালে তোমার দুই গালেই স্পষ্টত টোল পড়ত।

 কবি সৌগত চট্টোপাধ্যায় এর 

কবিতাগুলোয় বার বার ফিরে এসেছে সত্তা এবং তার বিপরীত মেরুতে অবস্থিত নিরস্তিত্বের সারমর্ম। কবি তাঁর মনের কল্পনাকে বাংলা কবিতায় ব্যক্ত করবার জন্য অতি প্রয়োজনীয় এবং আবশ্যক এক কাব্যভাষার সন্ধান করেছেন অবিরত।


কবি সৌগত তার কবিতা

"আর একটি সন্ধ্যার বিবৃতি"

কবিতায় লিখেছেন 

ক্রমশ পাড়ার রাস্তাগুলো ফুরিয়ে যেতে থাকে ট্রাম রাস্তার কাছাকাছি পৌঁছে বুঝতে পারি বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে পানবিড়ির দোকানটার সামনে এসে দাঁড়াই সিগারেট কিনে ধরাতে গিয়ে দেখি ঘনায়মান অন্ধকারের দেহ সৌষ্ঠব মুখচ্ছবি অবিকল আমার প্রতিকৃতি ধারণ ক'রে কলকাতার বিবর্ণ সন্ধ্যার বুকে ছায়ার মত ভেসে উঠে আমাকেই লক্ষ্য ক'রে যেন লোভাতুর দৃষ্টিতে চেয়ে আছে।


" বৃষ্টির গান " কবিতায় কবি সৌগত চট্টোপাধ্যায় লিখেছেন

তোমার জন্য সেই বৃষ্টির গান যেন ডানা ঝাপটাচ্ছিল নির্যাতিত কয়েক হাজার শতাব্দী ধরে, তুমি বৃষ্টি হলে আমার শূন্যতা ক্লান্তি আর বিবর্ণ বিষণ্ণতার ভিতরে তোমার জন্য বৃষ্টি পড়ল অপলক চূর্ণ অন্ধকারে।


"আর একটি নির্জন কবিতা"

কবিতায় কবি লিখছেন 


তোমার চোখেতে চৈতী রোদের ভাষা মুখরিত করে তারার শুভ্র দিঠি আমার বুকেতে জাগিয়ে আলোর আশা অচিরে পাঠায় দূর থেকে কত চিঠি।


যেখানে সময় হঠাৎ গিয়েছে থেমে কালের প্রবাহে রুদ্ধ আলোর পথে সেখানে তোমার বুকের পাথারে নেমে ফুটেছে সূর্য নতুন দিনের রথে।


কখনও আঁধারে আবৃত এই গ্রহে ফুটেছে চাঁদের তারার তীক্ষ্ণ শিখা কখনও আবার অন্ধকারের মোহে নেমেছে রাতের ইস্পাত যবনিকা।


অর্থাৎ জন্মভূমি ভারতবর্ষের মানুষ ও নিসর্গ প্রকৃতি, গ্রাম শহর মফস্বল অরণ্য ও নাগরিক জীবনের বস্তুগত ও আত্মিক ল্যান্ডস্কেপ এবং এই গোটা জৈবিক উন্মোচনের কেন্দ্র থেকে উৎসারিত মনুষ্যত্বের সারমর্ম কবির এই অন্বেষণ বা জিজ্ঞাসার লক্ষ্যবস্তু হয়ে ওঠে।


"তুমি হেসে উঠলে" কবিতায় কবি লিখছেন 

তুমি অনাবশ্যক হেসে উঠতেই আমার অস্তিত্বে গরলের প্রবাহ আর নিরালম্ব যন্ত্রণার বহমান নদী অমৃতসরোবরের মতো জেগে উঠে আমার বিক্ষত স্নায়ুতন্ত্রকে শান্ত, শীতল ক'রে দিল কবিতার জন্য আমার অন্তহীন অন্বেষণ আরও একবার অস্তিত্বে ফিরে এল বহুকাল হারিয়ে যাওয়া ভালোবাসার মতো।


কবি সৌগত চট্টোপাধ্যায় এর

আরো একটি কবিতা " আর একবার যদি কথা বলে ওঠো"

কবিতায় কবি লিখছেন 


কথা বলো যেভাবে জ্যোৎস্নার শিখা হঠাৎ জ্বলে ওঠে নিরন্তর অন্ধকারের বুকে।

লক্ষ লক্ষ ক্রোশ বিস্তৃত অন্তহীন সামুদ্রিক অন্ধকার ভেদ ক'রে কথা বলো, কথা বলে ওঠো।

কবি সৌগত চট্টোপাধ্যায় ঠিক এই ভাবেই তাঁর কবিতায়

 সমান্তরালভাবে জন্মভূমির মাটি ও আকাশকে অনুধাবন, অনুভব করবার পাশাপাশি সত্তা ও নিরস্তিত্ব সম্পর্কে এক গভীরতর জিজ্ঞাসা তাঁর কবিতার স্তবকে এবং পংক্তিমালায় ফুটিয়ে তুলেছেন। তাঁর কাব্য গ্রন্থ 

"তুমি আকাশ তুমি জন্মভূমি"

র প্রতিটা কবিতাগুলো ছন্দ

বন্ধনে এক আলাদা রূপ পেয়েছে যা কবিতা প্রেমীদের

মনে চিরস্থায়ী হয়ে থাকবে।

এই বইয়ের খুব ভালো প্রচ্ছদ

এঁকেছেন দেবাশিস সাহা। এই বইয়ের নির্ভুল ছাপা, দৃষ্টি নন্দন বাইন্ডিং এবং উচ্চমানের পাতা সব মিলিয়ে 

দে ' জ থেকে প্রকাশিত এই কাব্য গ্রন্থ সকলের সংগ্রহে

রাখার মতন কবিতার বই।


বইয়ের নাম : তুমি আকাশ তুমি জন্মভূমি

লেখক : সৌগত চট্টোপাধ্যায় 

প্রকাশক : দে ' জ পাবলিশিং

বিনিময় মূল্য: ২৫০ টাকা

Comments

Popular posts from this blog

হুগলির মালিয়ার পশ্চিম পাড়ায় এঞ্জেল উড এর আয়োজনে স্বাস্থ্য পরীক্ষা শিবির

ICCR হলে " বঙ্গরত্ন সন্মান " পেলেন বিশিষ্ঠ সেতার শিল্পী বাণী মুখোপাধ্যায়

অশোক ঘোষ স্টাডি সেন্টারে অনুষ্ঠিত হলো পালক প্রকাশনের আয়োজনে কবিতা নিয়ে আলোচনা, আবৃত্তি ও কবিতা পাঠ