শহর জুড়ে ফিটনেস ইভেন্ট ও কর্মসূচির ক্যালেন্ডার নিয়ে দুবাই ফিটনেস চ্যালেঞ্জের দশম সংস্করণ
ইন্দ্রজিৎ আইচ
চারটি প্রধান গণ-অংশগ্রহণমূলক ইভেন্ট এবং তিনটি বিনামূল্যের 30 দিনের ফিটনেস ভিলেজ একসঙ্গে নিয়ে এসে ডিএফসি 2026 দুবাইকে শারীরিক সক্রিয়তার এক শহরব্যাপী উৎসবে রূপান্তরিত করবে, যেখানে সব বয়স ও সক্ষমতার মানুষের জন্য কিছু না কিছু থাকবে।
31 অক্টোবর থেকে 29 নভেম্বর পর্যন্ত চলা এই ঐতিহাসিক দশম সংস্করণ শহর জুড়ে বিনামূল্যে ও সকলের জন্য সহজলভ্য ফিটনেস অভিজ্ঞতার এক বিস্তৃত কর্মসূচির মাধ্যমে 30x30-এর এক দশক পূর্তি উদযাপন করবে।
কলকাতা, ০৩ নভেম্বর ২০২৬: দুবাইয়ের ক্রাউন প্রিন্স, সংযুক্ত আরব আমিরশাহির উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং দুবাই এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান মহামান্য শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের উদ্যোগ দুবাই ফিটনেস চ্যালেঞ্জ (ডিএফসি)-এর দশম সংস্করণ 31 অক্টোবর 2026 তারিখে ফিরে আসছে এবং 30x30-এর এক দশক পূর্তি উদযাপনের জন্য প্রস্তুত। এর মাধ্যমে বিশ্বের অন্যতম সক্রিয় শহর হয়ে ওঠার পথে দুবাইয়ের যাত্রা অব্যাহত থাকবে।
‘What’s Your 30x30?’ থিম নিয়ে ডিএফসি 2026 বাসিন্দা ও পর্যটকদের সক্রিয় থাকার নিজস্ব উপায় খুঁজে নিতে এবং টানা 30 দিন প্রতিদিন 30 মিনিট শারীরিক কার্যকলাপের অঙ্গীকার করতে আমন্ত্রণ জানাচ্ছে, যা দুবাইকে ফিটনেস, সুস্থতা ও সামাজিক বন্ধনের এক প্রাণবন্ত শহরব্যাপী উৎসবে রূপান্তরিত করছে।
দুবাই স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মহামান্য সাঈদ হারেব বলেন: “দুবাই ফিটনেস চ্যালেঞ্জের ঐতিহাসিক দশম সংস্করণ উদযাপনের এই মুহূর্তে আমাদের মনে পড়ছে মহামান্য শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের সেই দূরদর্শী ভাবনার কথা, যিনি প্রত্যেককে টানা 30 দিন প্রতিদিন 30 মিনিট শারীরিক কার্যকলাপে নিয়োজিত হতে উৎসাহিত করার লক্ষ্যে এই উদ্যোগের সূচনা করেছিলেন। এক দশক পরে এই চ্যালেঞ্জ শুধু একটি বার্ষিক ফিটনেস উদ্যোগের চেয়ে অনেক বেশি কিছু হয়ে উঠেছে। এটি সক্রিয় জীবনযাপনের একটি সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করেছে, বিভিন্ন জনগোষ্ঠীকে একত্রিত করেছে এবং খেলাধুলা ও শারীরিক কার্যকলাপকে দুবাইয়ের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ করে তুলেছে।”
“এ বছরের ‘What’s Your 30x30?’ থিম প্রত্যেককে সক্রিয় থাকার নিজস্ব পথ খুঁজে নিতে এবং ফিটনেসকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে উৎসাহিত করে। প্রধান ইভেন্ট, ফিটনেস ভিলেজ ও কমিউনিটি কর্মসূচির মাধ্যমে আমরা সব বয়স ও সক্ষমতার মানুষের অংশগ্রহণের সুযোগ তৈরি করছি, যা বিশ্বের অন্যতম সক্রিয় শহর হয়ে ওঠার দুবাইয়ের লক্ষ্যপূরণে সহায়তা করছে।”
উদ্ভাবনী কর্মসূচি
দুবাই ফেস্টিভ্যালস অ্যান্ড রিটেল এস্টাবলিশমেন্ট (ডিএফআরই)-এর সিইও আহমেদ আল খাজা আরও বলেন: “দুবাই ফিটনেস চ্যালেঞ্জের দশম সংস্করণের এই মাইলফলক উদযাপনের সময় এ বছরের ইভেন্ট ক্যালেন্ডারই বলে দেয়, ফিটনেসের মাধ্যমে আমাদের শহরকে একসূত্রে বাঁধার ক্ষেত্রে এই উদ্যোগ কতটা পথ পেরিয়ে এসেছে। ডিএফসি-কে বিশেষ করে তোলে এর নেপথ্যের সম্মিলিত প্রয়াস — সরকারি সংস্থা, বেসরকারি ক্ষেত্রের অংশীদার এবং বিভিন্ন জনগোষ্ঠী একসঙ্গে কাজ করে গোটা শহরে ফিটনেসকে সকলের নাগালে পৌঁছে দিচ্ছে। আমাদের অংশীদারদের নিরন্তর সহযোগিতা এবং আমাদের কমিউনিটির উৎসাহের জোরে আমরা এমন সম্মিলিত অভিজ্ঞতা তৈরি করছি, যা 30 দিনের পরেও স্বাস্থ্যকর অভ্যাসে অনুপ্রাণিত করে। একই সঙ্গে এটাও দেখিয়ে দিচ্ছে, স্বাস্থ্য ও সুস্থতার প্রতি অভিন্ন অঙ্গীকারে গোটা শহর যখন একজোট হয়, তখন কী অর্জন করা সম্ভব।”
ডিএফসি 2026 চলাকালীন শহর জুড়ে যে প্রধান আকর্ষণগুলি থাকছে, সেগুলি নিচে দেওয়া হল:
চারটি প্রধান ইভেন্ট
ডিপি ওয়ার্ল্ড নিবেদিত দুবাই রাইড — 1 নভেম্বর
2025 সালে রেকর্ড 40,000-এরও বেশি সাইক্লিস্টকে স্বাগত জানানোর পর, ডিপি ওয়ার্ল্ড নিবেদিত দুবাই রাইড ডিএফসি-র দশম সংস্করণের সূচনা সপ্তাহান্তে হাজার হাজার সাইক্লিস্টকে দুবাইয়ের রাস্তায় নিয়ে আসবে। সকাল 6:15-এ শুরু হওয়া এই ইভেন্ট অংশগ্রহণকারীদের দুই চাকায় শহর ঘুরে দেখার এক বিরল সুযোগ করে দেবে, যার জন্য সকালবেলা শেখ জায়েদ রোড এবং ডাউনটাউন দুবাইকে যানবাহনমুক্ত সাইক্লিং রুটে পরিণত করা হবে।
আরটিএ নিবেদিত দুবাই স্ট্যান্ড আপ প্যাডেল — 7 ও 8 নভেম্বর হাত্তা ড্যামের মনোরম প্রেক্ষাপটে আয়োজিত আরটিএ নিবেদিত দুবাই স্ট্যান্ড-আপ প্যাডেল 7 ও 8 নভেম্বর 2026-এ ফিরে আসছে, কার্যক্রম শুরু হবে সকাল 8:00 থেকে। এই ইভেন্ট সব সক্ষমতার বাসিন্দা ও পর্যটকদের দু’দিন ধরে জলভিত্তিক ফিটনেস ও অ্যাডভেঞ্চার উপভোগের আমন্ত্রণ জানায়।
দুবাই রান — 22 নভেম্বর 2025 সালে রেকর্ড 3,07,000 জনের অংশগ্রহণের পর, দুবাই রান ফিরছে রবিবার, 22 নভেম্বর 2026, সকাল 6:30-এ, যখন শেখ জায়েদ রোডকে যানবাহনমুক্ত দৌড়ের রুটে পরিণত করা হবে। সব বয়স ও সক্ষমতার দৌড়বিদদের একত্র করা এই ইভেন্ট পায়ে পায়ে দুবাইয়ের বিখ্যাত ল্যান্ডমার্কগুলি উপভোগ করার এক অনন্য সুযোগ দেয়।
MHERO নিবেদিত দুবাই যোগা — 29 নভেম্বর ডিএফসি-র দশম সংস্করণের সমাপ্তি টেনে, MHERO নিবেদিত দুবাই যোগা তার দ্বিতীয় সংস্করণ নিয়ে ফিরছে রবিবার, 29 নভেম্বর 2026-এ, এক আকর্ষণীয় নতুন স্থান ও সূর্যোদয়ের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে। এই প্রথম ইভেন্টটি অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টার (ডিআইএফসি)-এর বিখ্যাত ‘দ্য গেট’-এর নিচে, যেখানে দুর্দান্ত শহুরে প্রেক্ষাপটে হাজার হাজার বাসিন্দা ও পর্যটক যোগ, বিশ্রাম ও সুস্থতার মধ্য দিয়ে দিনটিকে স্বাগত জানাতে একত্রিত হবেন।
তিনটি বিনামূল্যের 30 দিনের ফিটনেস ভিলেজডিপি ওয়ার্ল্ড 30×30 ফিটনেস ভিলেজ কাইট বিচ (31 অক্টোবর – 29 নভেম্বর) ডিপি ওয়ার্ল্ড 30×30 ফিটনেস ভিলেজ কাইট বিচ সমুদ্রতীরের ফিটনেস গন্তব্য হিসেবে আবার ফিরে আসছে, যেখানে সব বয়স, সক্ষমতা ও আগ্রহের মানুষের জন্য রয়েছে নানা ধরনের কার্যক্রম। বিচ সকার, বাস্কেটবল, ক্রিকেট ও ভলিবল থেকে শুরু করে প্যাডেল, স্পিনিং ও যোগ পর্যন্ত — এই ভিলেজ নতুন কিছু চেষ্টা করার, সক্রিয় থাকার এবং ফিটনেসের দীর্ঘস্থায়ী অভ্যাস গড়ে তোলার সুযোগ দেয়।
দুবাই মিউনিসিপ্যালিটি 30×30 ফিটনেস ভিলেজ জাবিল পার্ক (31 অক্টোবর – 29 নভেম্বর) জাবিল পার্কের গেট 2-এ অবস্থিত দুবাই মিউনিসিপ্যালিটি 30x30 ফিটনেস ভিলেজ, জাবিল পার্ক গোটা ডিএফসি জুড়ে সব বয়স ও সক্ষমতার মানুষের জন্য নানা কার্যক্রমের এক ফিটনেস গন্তব্য। প্রতিদিন লাইভ ক্লাস-সহ একটি মূল মঞ্চ, কিডস ফিটনেস জোন, স্পিনিং জোন ও Box’d জোন-সহ বিশেষ অ্যাক্টিভিটি জোন, এবং ক্রিকেট, প্যাডেল ও বাস্কেটবলের জন্য বুকিং-যোগ্য কোর্ট — সব মিলিয়ে এই ভিলেজে সক্রিয় হওয়ার অনেক উপায় রয়েছে। দর্শনার্থীরা এখানকার ফুড অ্যান্ড বেভারেজ (এফঅ্যান্ডবি) আউটলেট ও হাইড্রেশন স্টেশনগুলিও ঘুরে দেখতে পারেন।
দুবাই মিউনিসিপ্যালিটি 30×30 ফিটনেস ভিলেজ আল ওয়ারকা পার্ক (31 অক্টোবর – 29 নভেম্বর) দুবাই মিউনিসিপ্যালিটি 30x30 ফিটনেস ভিলেজ আল ওয়ারকা পার্ক পরিবার ও আউটডোর ফিটনেসপ্রেমীদের সক্রিয় থাকার জন্য একটি নির্দিষ্ট পরিসর দেয়, যেখানে রয়েছে সবুজে ঘেরা 2.8 কিলোমিটার দীর্ঘ দৌড় ও সাইক্লিং ট্র্যাক। দৈনিক ফিটনেস ক্লাস, শিশুদের জন্য বিশেষ কার্যক্রম, শুধুমাত্র মহিলাদের জন্য ফিটনেস জোন, বাইক ভাড়ার সুবিধা এবং একটি রানিং ক্লাব নিয়ে এই ভিলেজ সব বয়স ও সক্ষমতার মানুষের উপযোগী। দর্শনার্থীরা প্যাডেল, ভলিবল, ফুটবল ও বাস্কেটবলের বুকিং-যোগ্য কোর্টের পাশাপাশি এফঅ্যান্ডবি আউটলেট ও হাইড্রেশন স্টেশনের সুবিধাও উপভোগ করতে পারবেন। ভিলেজটি প্রতিদিন বিকেল 4:00টা থেকে রাত 11:00টা পর্যন্ত খোলা থাকে।
হাই-ইনটেনসিটি ওয়ার্কআউট হোক, আরামদায়ক যোগ সেশন, পরিবারের সঙ্গে হাঁটা কিংবা সাইক্লিং অ্যাডভেঞ্চার — সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধারাবাহিকতা বজায় রাখা। দশম সংস্করণের মাধ্যমে ডিএফসি এমন দীর্ঘস্থায়ী অভ্যাসকে উৎসাহিত করে চলেছে, যা চ্যালেঞ্জের 30 দিনের পরেও বজায় থাকে।

Comments
Post a Comment