৩২ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২৩ ডিসেম্বর, থিম কান্ট্রি আয়ারল্যান্ড, নন্দনে প্রকাশিত হলো উৎসবের নতুন লোগো

 

সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ 

দেখতে দেখতে আবার গুটি গুটি পায়ে পায়ে চলে এলো সেই দিন। উৎসব। ৩২ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর উৎসব মানেই এখন নন্দন চত্বরে সাজসাজ রব । গত ১লা নভেম্বর রবিবার বিকেলে নন্দনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশিত হলো উৎসবের লোগো। এই লোগো ডিজাইন করেছেন বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায়


 

চলচ্চিত্র উৎসবের লোগো প্রকাশ করলেন ভারতবর্ষের বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। উপস্থিত ছিলেন ৩২ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছিলেন অভিনেতা জিৎ, অভিনেতা হিরন, অভিনেত্রী পাপিয়া অধিকারী, বিধায়ক অভিনেতা রুন্দ্রনীল ঘোষ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে জানান ৩২ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম কান্ট্রি আয়ারল্যান্ড। এবার ডেলিগেট এবং অন্যান্যদের জন্য অনলাইনে আবেদনের জন্য আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার থেকে খোলা হচ্ছে চলচ্চিত্র উৎসবের বিশেষ অনলাইন সাইট। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যে পেজ রয়েছে সেখান থেকে জানতে পারা যাবে আবেদনের বিভিন্ন বিষয় এবং চলচ্চিত্র উৎসবে ছবি যে সমস্ত ছবিগুলি দেখা যাবে সব জানতে পারা যাবে । অনলাইনে আবেদন করা যাবে ডেলিকেট কার্ডের জন্য। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরে সেক্রেটারি সৌমিত্র মোহন জানান উদ্বোধন অনুষ্ঠান এবার হবে ভিক্টরিয়ায় । ৩২ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অ্যাডভাইজার মিঠুন চকবর্তী জানান ৩২ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশেষ চমক নিয়ে আসছে। উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে চলচ্চিত্র উৎসবের দিনগুলো তিলোত্তমা কলকাতার আকাশ বাতাসকে আনন্দে ভরিয়ে দেবে উৎসবের প্রতিটা মুহূর্ত। এবারের উৎসবে ভিক্টোরিয়ার উদ্বোধনী মঞ্চে উপস্থিত থাকবেন বিশ্ব বিখ্যাত অভিনেতা রজনিকান্ত, বাহুবলি খ্যাত অভিনেতা প্রভাস, অভিনেতা অক্ষয় কুমার, মুন্না ভাই খ্যাত সঞ্জয় দত্ত, প্রখ্যাত অভিনেতা পরেশ রাওয়াল, অভিনেতা অনুপম খের, বিখ্যাত কমেডিয়ান জনি লিভার, সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, পরিচালক অনুরাগ কাশ্যপ, মধুর ভান্ডারকর। ৩২ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এক প্রশ্নের উত্তরে জানালে এবারে থিম সং করছেন রাতুল শঙ্কর। ভিক্টোরিয়াতে দেখানো হবে উদ্বোধনী ছবি। মিঠুন চক্রবর্তী আরো জানালেন ৩২ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে আরো আকর্ষণীয় করে তুলতে মাস্টার মাইন প্রসেনজিৎ, হিরন, রুদ্রনীল, জিতকে সামনে রাখা হয়েছে। কোন অসুবিধা হবে না 32 তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে।আয়ারল্যান্ড ফোকাস কান্ট্রি।

তা ছাড়াও নানান দেশ বিদেশের ছবি দেখানো হবে এবারের চলচ্চিত্র উৎসবে।আগামীদিনে আবার আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উৎসবের আরো খবর আপনাদের জানাবো। উল্লেখ করা যেতেই পারে গত দেড় দশক ধরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (কিফ) উদ্বোধনী অনুষ্ঠানের জৌলুস প্রত্যক্ষ করেছে চলচ্চিত্র প্রেমীরা।

গত সরকারের আমলে উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, কমল হাসান থেকে জয়া বচ্চন, রানি মুখার্জী, কাজল, তনুজা, বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা সহ আরো অনেক বলিউড তারকা। উৎসবের সূচনা হতো বলিউড তারকাদের দিয়ে। এ বার প্রধান্য পাচ্ছে দক্ষিণ। রজনীকান্ত ও প্রভাসকে নিয়ে আসার ক্ষেত্রে ব্যক্তিগত ভাবে উদ্যোগী হয়েছেন মিঠুন। সম্প্রতি তিনি রজনীকান্তের 'জেলার টু' ছবিতে কাজ করেছেন। রজনীর সঙ্গে মিঠুনের বন্ধুত্ব অনেক দিনের। প্রভাসের সঙ্গে 'ফৌজি' ছবিতে কাজ করেছেন মিঠুন, সেটির টিজার প্রকাশিত হয়েছে সম্প্রতি। জানা গেছে গত সরকারের আমলের উৎসব সংক্রান্ত অনেক কিছুই বদলে ফেলা হচ্ছে। কিফের লোগো, পুরস্কারের ডিজ়াইনে বদল আনা হচ্ছে। বদলে গেছে উদ্বোধনী অনুষ্ঠানের জায়গাও। নেতাজি ইনডোরের বদলে ৩২তম কিফের সূচনা অনুষ্ঠান হবে ভিক্টোরিয়া চত্বরে।এ বারের উৎসবে উল্লেখযোগ্য সংযোজন ফিল্ম বাজার, যেমনটা গোয়ায় ইফি-তে হয়ে থাকে। এর মাধ্যমে বাংলা ছবিকে দেশে বিদেশে ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি করতে চায় রাজ্য সরকার। উত্তমকুমারকে নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে সরকারের। মহানায়কের জন্মশতবর্ষে তাঁর নামে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। 

পুরনো যা কিছু তা বদলে যাবে এবারের চলচ্চিত্র উৎসবে। নতুন লোগো, নতুন জায়গা, গান, কর্তাব্যক্তি, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (কিফ) খোলনলচে বদলে ফেলতে চায় নতুন সরকার। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রবিবার ৩২তম কিফের লোগো উন্মোচন হল। সেখানে পুরনো ডিজাইন, নীল-সাদা রং সবই বদলে গিয়েছে। বদলে যাচ্ছে কিফের থিম মিউজ়িক এবং থিম মুভি। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা থিম সংও আর বাজবে না উৎসব চত্বরে। নতুন থিম মিউজ়িকের দায়িত্বে রাতুল শঙ্কর। থিম মুভি তৈরি করছেন সন্দীপ রায়। শুধু তাই নয়, খেয়াল করলাম নন্দনের বাইরে সাদা ফলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল, সেটি মুছে দেওয়া হয়েছে। তবে জ্যোতি বসুর নামের ফলকটি যথাস্থানেই রয়েছে। সব মিলিয়ে আসা করাই যায় নতুন সরকারের আয়োজনে ৩২ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবআরো প্রাণবন্ত হয়ে উঠবে।

Comments

Popular posts from this blog

হুগলির মালিয়ার পশ্চিম পাড়ায় এঞ্জেল উড এর আয়োজনে স্বাস্থ্য পরীক্ষা শিবির

ICCR হলে " বঙ্গরত্ন সন্মান " পেলেন বিশিষ্ঠ সেতার শিল্পী বাণী মুখোপাধ্যায়

অশোক ঘোষ স্টাডি সেন্টারে অনুষ্ঠিত হলো পালক প্রকাশনের আয়োজনে কবিতা নিয়ে আলোচনা, আবৃত্তি ও কবিতা পাঠ