ভি আই পি হলদিরাম এর কয়লা বিহার আবাসনে ছোটদের ম্যাজিক দেখিয়ে মন জয় করলেন সাংবাদিক ও জাদুকর ইন্দ্রজিৎ আইচ কেকা মিত্র পেশায় তিনি সাংবাদিক, ১৯৯৬ সাল থেকে বিভিন্ন পত্র পত্রিকায় সাংবাদিকতার সাথে পেশাগত ভাবে যুক্ত আছেন, বিগত কয়েক বছরে তাঁর লেখা বইয়ের সংখ্যা ১৫ টি। কিন্তু সাংবাদিকতার পাশাপাশি তিনি পেশাগত ভাবে জাদুকরও। সেই ছোটবেলা থেকে দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি এই বঙ্গের নানা প্রান্তে জাদু প্রদর্শন করে চলেছেন। তিনি সাংবাদিক এবং জাদুকর ইন্দ্রজিৎ আইচ। এক সময় কলকাতা দূরদর্শনে ছুটি ছুটি, হরে কর কম্বা, চিচিং ফাঁক, রং বেরং সহ নতুন বছরের নানা অনুষ্ঠানে তিনি ম্যাজিক দেখিয়ে টিভির দর্শকদের আনন্দ দিয়েছেন। ম্যাজিক শিখেছেন জাদুকর সমীরণ আচার্য ও কার্তিক কুমারের কাছে। পেয়েছেন বর্ষসেরা জাদুকরের পুরষ্কার। সরকারি , বেসরকারি নানা ধরনের অনুষ্ঠানে, জন্মদিন, পৈতে, বিয়ে , অফিস পার্টি থেকে মেলা, নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি জাদু প্রদর্শন করে থাকেন। ২০১০ সালে পাণ্ডুলিপি থেকে প্রকাশিত হয়েছিল ম্যাজিক নিয়ে জাদুকর ইন্দ্রজিৎ আইচ এর লেখা বই " জাদু বিজ্ঞানের অন্তরালে "। গত 9 ই নভেম্বর সোমবার ভি আই পি রোড সংলগ্ন হলদীরাম এর পাশে কয়লা বিহার আবাসনে বার্ষিক উৎসবে ম্যাজিক দেখিয়ে সকল দর্শকদের মন ছুঁয়ে গেলেন জাদুকর কুমার ইন্দ্রজিৎ ( আইচ )। সেই উপলক্ষে তাঁর একক জাদু প্রদর্শনীতে তিনি সেদিন সকল দর্শকদের দেখালেন রংবে রঙের পালকের জাদু, ডিম খেয়ে পেট দিয়ে ডিম বের করা, দড়ি, তাস, জল, বোতল, কৌটোর ম্যাজিক, ছোটদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছিলো টাকার ম্যাজিক থেকে চার্লিচাপলিন ও গাছ বাঁচাও প্রাণ বাঁচাও থেকে মেরা ভারত মহান এর মতন দেশ ভক্তির ম্যাজিক। সব মিলিয়ে এইদিন জমে উঠেছিলো সাংবাদিক ও জাদুকর ইন্দ্রজিৎ আইচ এর ভোজ বাজির আসর।
কেকা মিত্র
পেশায় তিনি সাংবাদিক, ১৯৯৬ সাল থেকে বিভিন্ন পত্র পত্রিকায় সাংবাদিকতার সাথে পেশাগত ভাবে যুক্ত আছেন, বিগত কয়েক বছরে তাঁর লেখা বইয়ের সংখ্যা ১৫ টি। কিন্তু সাংবাদিকতার পাশাপাশি তিনি পেশাগত ভাবে জাদুকরও। সেই ছোটবেলা থেকে দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরেতিনি এই বঙ্গের নানা প্রান্তে জাদু প্রদর্শন করে চলেছেন।তিনি সাংবাদিক এবং জাদুকর ইন্দ্রজিৎ আইচ। এক সময় কলকাতা দূরদর্শনে ছুটি ছুটি, হরে কর কম্বা, চিচিং ফাঁক, রং বেরং সহ নতুন বছরের নানা অনুষ্ঠানে তিনি ম্যাজিক দেখিয়ে টিভির দর্শকদের আনন্দ দিয়েছেন।ম্যাজিক শিখেছেন জাদুকর সমীরণ আচার্য ও কার্তিক কুমারের কাছে। পেয়েছেন বর্ষসেরা জাদুকরের পুরষ্কার। সরকারি , বেসরকারি নানা ধরনের অনুষ্ঠানে, জন্মদিন, পৈতে, বিয়ে , অফিস পার্টি থেকে মেলা, নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি
জাদু প্রদর্শন করে থাকেন।২০১০ সালে পাণ্ডুলিপি থেকেপ্রকাশিত হয়েছিল ম্যাজিক নিয়ে জাদুকর ইন্দ্রজিৎ আইচ এর লেখা বই " জাদু বিজ্ঞানের অন্তরালে "। গত 9 ই নভেম্বর সোমবার ভি আই পি রোড সংলগ্ন হলদীরাম এর পাশে কয়লা বিহার আবাসনে বার্ষিক উৎসবে ম্যাজিক দেখিয়ে সকল দর্শকদের মন ছুঁয়ে গেলেন জাদুকর কুমার ইন্দ্রজিৎ ( আইচ )। সেই উপলক্ষে তাঁর একক জাদু প্রদর্শনীতে তিনি সেদিন সকল দর্শকদের দেখালেন রংবে রঙের পালকের জাদু, ডিম খেয়ে পেট দিয়ে ডিম বের করা, দড়ি, তাস, জল, বোতল, কৌটোর ম্যাজিক, ছোটদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছিলো টাকার ম্যাজিক থেকে
চার্লিচাপলিন ও গাছ বাঁচাও প্রাণ বাঁচাও থেকেমেরা ভারত মহান এর মতনদেশ ভক্তির ম্যাজিক। সব মিলিয়ে এইদিন জমে উঠেছিলো সাংবাদিক ও জাদুকর ইন্দ্রজিৎ আইচ এর ভোজ বাজির আসর।



Comments
Post a Comment