TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দুর্গাপুজোর ইতিকথা’, আজ ১১ অক্টোবর, ২০২৬, রবিবার রাত ১০ টায় দেখানো হবে




ইন্দ্রজিৎ আইচ 

"পুরাণকথার অকালবোধন’ থেকে শুরু করে জমিদার বাড়ির জৌলুস, বারোয়ারি থেকে হালের থিম পুজো—বাঙালির দুর্গাপুজো পেরিয়েছে এক সুদীর্ঘ পথ। কিন্তু ঠিক কীভাবে বাংলায় শুরু হয়েছিল এই পুজো? পলাশীর যুদ্ধের পর সাহেবদের তোষণ করতে শুরু হওয়া পুজো কীভাবে হয়ে উঠল আপামর বাঙালির মহোৎসব? স্বদেশী আন্দোলন ও নেতাজির হাত ধরে কীভাবে বারোয়ারি পুজো পেল বিপ্লবের রূপ? আটের দশকে কর্পোরেট শারদ সম্মান আর নয়ের দশকের ‘থিম’-এর হাত ধরে কীভাবে বদলে গেল পুজোর চালচিত্র? বিজ্ঞাপনী জাঁকজমকের মাঝেই সাম্প্রতিক আরজি কর কাণ্ডের আবহে এই পুজোই কীভাবে রূপ নিয়েছে ‘দ্রোহের উৎসবে’? ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, অর্থনীতি আর প্রতিবাদের মিশেলে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব কীভাবে পেল UNESCO হেরিটেজ তকমা? আদিকাল থেকে আজ অবধি বাংলার দুর্গাপুজোর বিবর্তনের সম্পূর্ণ ইতিহাস ও অজানা তথ্য ও বিশেষজ্ঞদের মতামত সহ *TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দুর্গাপুজোর ইতিকথা’, আজ ১১ অক্টোবর, ২০২৬, রবিবার রাত ১০ টায় দেখানো হবে ।*

Comments

Popular posts from this blog

হুগলির মালিয়ার পশ্চিম পাড়ায় এঞ্জেল উড এর আয়োজনে স্বাস্থ্য পরীক্ষা শিবির

ICCR হলে " বঙ্গরত্ন সন্মান " পেলেন বিশিষ্ঠ সেতার শিল্পী বাণী মুখোপাধ্যায়

অশোক ঘোষ স্টাডি সেন্টারে অনুষ্ঠিত হলো পালক প্রকাশনের আয়োজনে কবিতা নিয়ে আলোচনা, আবৃত্তি ও কবিতা পাঠ