I C C R প্রেক্ষাগৃহে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে কোলকাতা ময়ূর ললিত ডান্স একাডেমির নৃত্যানুষ্ঠান
ইন্দ্রজিৎ আইচ
আগামী 29 শে অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার I.C.C.R প্রেক্ষাগৃহে, কোলকাতা ময়ূর ললিত ডান্স একাডেমি পরিবেশন করতে চলেছে, মহাকবি কালিদাস সৃষ্ট "মেঘদূত" ... ওড়িশি নৃত্যাধারায় মঞ্চস্থ হবে এই নৃত্যনাট্য। পরিচালনায় আছেন দেবমিত্রা সেনগুপ্ত। সঙ্গীত পরিচালনা করেছেন স্নেহাশীষ মজুমদার. সঙ্গীত পরিবেশন করবেন নির্মাল্য রায়, নৃত্যে প্রধান ভূমিকায় থাকছেন গুরু সুবিকাশ মুখার্জী এবং দেবমিত্রা সেনগুপ্ত। অন্যান্য ভূমিকায় আছেন সুরজিৎ , তুহিন, সুমন , অম্বিকা, অর্চিতা এবং ময়ূর ললিত এর শিল্পীবৃন্দ।
কোলকাতা ময়ূর ললিত ডান্স একাডেমি বিগত দু দশক ওড়িশি নৃত্য এবং ভারতীয় সাহিত্য সংস্কৃতির প্রচার ও প্রসারে নিযুক্ত আছে। বর্তমান প্রজন্ম কে রুচিশীল সৌন্দর্যের প্রতি আকর্ষিত করা কর্ণধার দেবমিত্রা সেনগুপ্তের বিশেষ উদ্দেশ্য। তাই নিয়মিত এই সংস্থা উপস্থাপন করেন নানা বিশিষ্ট আখ্যান অবলম্বনে ওড়িশি ধারায় নৃত্যনাট্য । এবারের প্রযোজনায় অংশ নেবেন 40 জন শিক্ষার্থী। সমগ্র এই নৃত্যানুষ্ঠান টি পরিচালায় থাকবেন দেবমিত্রা সেনগুপ্ত।


Comments
Post a Comment