রূপকথা শারদ সংখ্যা প্রকাশ ও শারদ সন্মান প্রদান ২০২৬
ইন্দ্রজিৎ আইচ
মানসী রিসার্চ ফাউন্ডেশনের পরিচালনায় গত ৯ অক্টোবর শুক্রবার বিকেলে নেহরু চিলড্রেনস মিউজিয়ামে মানসীর রূপকথা শারদ সংখ্যার প্রকাশ ও শারদ সন্মান অনুষ্ঠান হলো। শিল্পী অরুণা নস্করের উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। নৃত্য শিল্পী দেবারতি গোস্বামীর পরিচালনায় কলাভূমি সংস্থার নৃত্যশিল্পীদের নাচ সবাই কে মুগ্ধ করে। এরপর "মানসীর রূপকথা " পত্রিকার শারদ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ হয়। উদ্বোধনে ছিলেন স্বামী প্রতিকানন্দ গিরি মহারাজ, বিশ্ব কুটুম্ভ, পশ্চিমবঙ্গ সভাপতি বিল্ব মঙ্গল ত্রিবেদী, প্রাক্তন আই এ এস ড. বিক্রম সরকার ও মানসী রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মানস কুমার ঠাকুর।
এবছর রূপকথা শারদ সন্মান প্রাপকদের মধ্যে ছিলেন অভিনেতা শুভাশিস মুখার্জি, অভিনেতা সঞ্জীব সরকার, অভিনেত্রী তথা চিত্রপরিচালক সুচন্দ্রা এক্স ভানিয়া ,সমাজসেবী নবকুমার দাস, আর্থিক পেশাদার বিকাশ সিংহ, জনসংযোগ আধিকারিক রাজীব লোধা, লেখক বরুণ কুমার দত্ত ও মহিলা উদ্যোগী মনীষা পাল।
সবাইকে উত্তরীয়, স্মারক ও উপহার দিয়ে সন্মান জানান আয়োজক সংস্থার চেয়ারম্যান।অনুষ্ঠানের শুরুতে মানসী রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা "মানসীর রূপকথা "পত্রিকার প্রধান সম্পাদক মানস কুমার ঠাকুর বলেন, আমাদের মূল উদ্দেশ্য বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার ও প্রসার পাশাপশি সমাজসেবা আর বাংলার যুবদের কাজের দক্ষতা বাড়ানো ও মহিলা উদ্যোগ। সব মিলিয়ে এক ঘরোয়া পরিবেশে জমে উঠেছিলো এই অনুষ্ঠান।



Comments
Post a Comment