প্রকাশিত হলো "ধ্রুব সাহিত্য কহন" শারদ সংখ্যা ২০২৬
কেকা মিত্র
প্রতি বছরের মতন ষাণ্মাসিক পত্রিকা " ধ্রুব সাহিত্য কহন "শারদ সংখ্যা ১৪৩৩ প্রকাশ পেলো গত ১১ অক্টোবর ২০২৬ রবিবার সন্ধায় যাদবপুর বিশ্ববিদ্যালয এর সেমিনার হলে। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ইন্দ্রাণী ভট্টাচার্য। ধ্রুব সাহিত্য কহন বই সম্পর্কে প্রারম্ভিক ভাষণ দেন সুকমল ঘোষ ওকার্যনির্বাহী সম্পাদক প্রণব মুখোপাধ্যায়। এরপর ধ্রুব সাহিত্য কহন শারদ সংখ্যা প্রকাশ করেন বিখ্যাত লেখক শঙ্করলাল ভট্টাচার্য।
অনুষ্ঠানে জ্যোতিভূষণ চাকী স্মারক বক্তৃতা করেন শঙ্করলাল ভট্টাচার্য। অনুগল্প পাঠ করেন মহুয়া চৌধুরী। আবৃত্তি করেন সোমা ঘোষ।স্বরচিত কবিতা পাঠ করেন শান্তনু সেন, অম্লান বাগচী, দীপান্বিতা বসু সহ আরো অনেক কবি।ঘরোয়া পরিবেশে জমে উঠেছিলো এই সাহিত্যবাসর।


Comments
Post a Comment