আগামী ২৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে MRJ ফিল্মস এন্ড চিনমান শো প্রোডাকশন প্রযোজিত ছবি " ভূতু আয়া ভাগো "
সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ
ভূত মানেই ভয়, আর সাথে যদি রহস্য থাকে তাহলে তোকোনো কথাই নেই। সামনেই শারদ উৎসবের মরশুম। ঠিক তার আগেই আগামী ২৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ডাক্তারমনোরঞ্জন জেনা ও শৌভিক দে পরিচালিত নতুন সিনেমা " ভুতু আয়া ভাগো "।
ছবিটি প্রযোজনা করেছে MRJ ফিল্মস এবং চিনমান শো ।গত ১৫ ই সেপ্টেম্বর মঙ্গলবাররয়েল ক্যালকাটা গল্ফ ক্লাবে সন্ধায় এক সাংবাদিক সম্মেলনে ছবির পরিচালক শৌভিক দে জানালেন এটা তাঁর সপ্তম পরিচালিত ছবি। এই ভুতু আয়া ভাগো ছবিটা ডাক্তার মনোরঞ্জন জেনা ও আমি একসাথে পরিচালনা করেছি। ছবির গল্পকার হলেন ডাক্তার মনোরঞ্জন জেনা।
চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অভিষেক ভট্টাচার্য্য। ছবির চিত্রগ্রহণ করেছেন সুমন মাঝি। সঙ্গীত করেছেন সৌম্যদীপ চক্রবর্তী। অভিনয় করেছেন অনিন্দ্য, রজতাভ দত্ত, শ্রীমা ভট্টাচার্য, আরিয়ান, মৌমিতা পণ্ডিত, শ্রীলেখা মিত্র, দেবরাজ ভট্টাচার্য এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে।
এটা এক প্রকার ভূতের ছবি। এই ছবিমুক্তি পাচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার। এখন দেখার এই ভূতের ছবি সিনেমা প্রেমীদের কতটা মন জয় করতে পারে!?
এইদিন ছিলো ছবির ট্রেলার লঞ্চ।সাংবাদিক সম্মেলনে ছিলেন সকল কলাকুশলী। ছিলেন বিশেষ অতিথি হিসেবে জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ়্য এবং পরিচালক রাজা চন্দ





Comments
Post a Comment