চাকরিপ্রার্থী নয়, চাকরি সৃষ্টিকারী হোক যুবসমাজ"সাড়ম্বরে উদযাপিত হলো রামমোহন লাইব্রেরিতে “গ্রিন • ব্লু • হোয়াইট রেভলিউশন” মোটিভেশনাল ক্যাম্প
সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ
বেকারত্বের সমস্যা মোকাবিলা করে যুবসমাজকে স্বনির্ভরতা, স্ব-কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান তৈরির পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে উত্তর কলকাতার রামমোহন লাইব্রেরি হলে অনুষ্ঠিত হল এই প্রথমবার বিশেষ “গ্রিন • ব্লু • হোয়াইট রেভলিউশন” মোটিভেশনাল ক্যাম্প।আজ বালাজি গ্রুপের ডিরেক্টর জয়ন্ত চক্রবর্তী এক সাংবাদিক সম্মেলনে বলেনএই কর্মসূচির মূল লক্ষ্য ছিল যুবসমাজকে শুধুমাত্র চাকরির সন্ধান না করে নিজেদের জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও উদ্যোগকে কাজে লাগিয়ে নিজেদের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে উৎসাহিত করা। এই সেমিনারে ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রেনার্স এসোসিয়েশন
প্রেসিডেন্ট সুব্রত চক্রবর্তী এই প্রতিবেদক কে জানালেন আমাদের এই অনুষ্ঠানের মূল বার্তা ছিল—“চাকরিপ্রার্থী থেকে চাকরিদাতা, আকাঙ্ক্ষা থেকে কর্ম, বেকারত্ব থেকে আত্মনির্ভরতা।” আজ এই কর্মসূচিটি যৌথভাবে আয়োজন করে বালাজি গ্রুপ, শিল্পসাথী ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টস কনসালট্যান্সি লিমিটেড, ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন এবং M/s. Ghosh Co.। উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন বালাজি গ্রুপের ডিরেক্টর জয়ন্ত চক্রবর্তী, শিল্পসাথী ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টস কনসালট্যান্সি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দেবব্রত চক্রবর্তী, ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুব্রত চক্রবর্তী এবং M/s. Ghosh Co.-এর ডিরেক্টর দেবারতী ঘোষ চক্রবর্তী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল হর্টিকালচার বোর্ডের ডেপুটি ডিরেক্টর ড. তপন কুমার গিরি। কৃষি, উদ্যানপালন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে উদ্যোগ ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে তিনি বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন ড. সুপর্ণা ভট্টাচার্য, তিনি সহযোগী অধ্যাপিকা, সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন, দমদম, কলকাতা। তাঁর সাবলীল ও সুচারু সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং নির্ধারিত কর্মসূচিগুলি সুন্দরভাবে পরিচালিত হয়।
অনুষ্ঠানে বহু শিক্ষাবিদ, গবেষক, ছাত্রছাত্রী, তরুণ-তরুণী ও সম্ভাব্য উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
এই বিশেষ সেমিনারে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সচেতনতা, প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসা গঠন, মেন্টরশিপ ও হ্যান্ডহোল্ডিং-এর মাধ্যমে যুবসমাজকে সহযোগিতা করার জন্য ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে।অনুষ্ঠান থেকে উঠে আসে একটি স্পষ্ট আহ্বান—
“চাকরি খুঁজব না শুধু, চাকরি তৈরি করব।”
“শিখব • উদ্যোগ নেব • কর্মসংস্থান সৃষ্টি করব।”
“বেকারত্ব থেকে আত্মনির্ভরতার পথে এগিয়ে চলাই হোক নতুন প্রজন্মের অঙ্গীকার।” এই উদ্যোগ এই সেমিনার আগামীদিনে নতুন প্রজন্মের কাছে খুব উৎসাহেরসঞ্চার করবে বলে আশা করি।




Comments
Post a Comment