বালিগঞ্জ হলদিরামে ইন্টারন্যাশনাল হবি এ্যাসোসিয়েশনের অভিনব নোট - কয়েনের প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন

  


সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ 

২৫ থেকে ২৭ সেপ্টেম্বর বালিগঞ্জ হলদিরাম ব্যাংকয়েটে অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল হবি এ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হলো চতুর্থ নোট ও কয়েনের প্রদর্শনী। এই প্রদর্শনীর উদ্দেশ্য হলো বর্তমান ও আগামী প্রজন্মের কাছে পুরোনো দুষ্প্রাপ্য ও ইতিহাস সম্পর্কিত পুরোনো কয়েন, মুদ্রা, টাকা ও স্ট্যাম্প এর প্রয়োজনীয়তা তুলে ধরা।

সংস্থার মূল ৫ জন ডিরেক্টর হলেন সাগর মুখার্জি , বাবু গাঙ্গুলী, প্রশান্ত কুমার দাস, সৌমেন বোস, অভিষেক ভট্টাচার্য। এই প্রদর্শনী চলবে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। সংস্থার মূল ডিরেক্টর সাগর মুখার্জী জানালেন এই প্রদর্শনীতে ছাত্রছাত্রী দের প্রবেশ অবাধ এবং হবি প্রেমীদের জন্য প্রবেশ মূল্য সাধ্যের মধ্যে রাখা হয়েছে।

তিনি আরও জানান এই এই প্রদর্শনীতে এমন অনেক দুষ্প্রাপ্য কয়েন আর স্ট্যাম্প রয়েছে যা আগে কখনোও দেখা যায়নি। প্রদর্শনীতে 60টি স্টল জায়গা পেয়েছে। প্রথম দিনে দর্শকদের ভিড় ছিল নজরকাড়া।

Comments

Popular posts from this blog

হুগলির মালিয়ার পশ্চিম পাড়ায় এঞ্জেল উড এর আয়োজনে স্বাস্থ্য পরীক্ষা শিবির

ICCR হলে " বঙ্গরত্ন সন্মান " পেলেন বিশিষ্ঠ সেতার শিল্পী বাণী মুখোপাধ্যায়

অশোক ঘোষ স্টাডি সেন্টারে অনুষ্ঠিত হলো পালক প্রকাশনের আয়োজনে কবিতা নিয়ে আলোচনা, আবৃত্তি ও কবিতা পাঠ