আগামী ২৭ সেপ্টেম্বর রবিবার রামমোহন হলে অনুষ্ঠিত হতে চলেছে বেকার যুবকদের জন্য মোটিভেশনাল ক্যাম্প
সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ
বেকার যুবসমাজকে কর্মসংস্থান, উদ্যোক্তা হওয়া এবং আত্মনির্ভরতার পথে উৎসাহিত করার লক্ষ্যে আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সকালে কলকাতার রামমোহন লাইব্রেরি, ২৬৭ এ.পি.সি. রোড, কলকাতা–৯-এ একটি বিশেষ মোটিভেশনাল ক্যাম্প আয়োজন করা হয়েছে।
এই উদ্যোগটি যৌথভাবে আয়োজন করছে বালাজি গ্রুপ। আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এই সংস্থার পরিচালক জয়ন্ত চক্রবর্তী, শিল্পসাথী ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টস কনসালট্যান্সি লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর দেবব্রত চক্রবর্তী এবং ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। তাঁরা এই সাংবাদিক সম্মেলনে বলেন এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল বেকার যুবক-যুবতীদের মধ্যে আত্মবিশ্বাস ও কর্মপ্রেরণা তৈরি করা এবং তাঁদের চাকরি, স্বনিযুক্তি, উদ্যোক্তা হওয়া ও আত্মনির্ভরতার পথে এগিয়ে যেতে উৎসাহিত করা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি সামাজিক দায়বদ্ধতার উদ্যোগ, যার সম্পূর্ণ ব্যয় তাঁরা নিজেদের উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে বহন করছেন। এই উদ্যোগের উদ্দেশ্য, কর্মপরিকল্পনা ও বিভিন্ন দিক সম্পর্কে সংবাদমাধ্যমকে অবহিত করার জন্য একটি প্রেস মিট আয়োজন করা হয়েছিলো।


Comments
Post a Comment