সাড়ম্বরে উদযাপিত হলো তপন থিয়েটারে মিউনাস নাট্যদলের ২৭ তম জন্মদিন পালন অনুষ্ঠান

 


সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ 

দক্ষিণ কলকাতার তপন থিয়েটার ৩১ আগস্ট সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো মিউনাস নাট্যদলের ২৭ তম জন্মদিন পালন অনুষ্ঠান । এই অনুষ্ঠানে আলোক শিল্পী চিত্ত সরকার স্মৃতি থিয়েটার সন্মাননা ২০২৬ পেলেন তিন নাট্য ব্যক্তিত্ব দ্বৈপায়ন, শুভাশিস খামারু এবং দুলাল চক্রবর্তী।উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা সঞ্জীব সরকার ওঅভিনেত্রী সুচরিতা বড়ুয়া চট্টোপাধ্যায়। সকলেই তাদের ভাষণে মিউনাসের ২৭ তম জন্মদিনে প্রতি বছরের এই উদ্যোগকে সাধুবাদ জানান।এই সন্মাননা প্রদানের পর মঞ্চস্থ হয় মিউনাস নাট্য দলের নতুন প্রযোজনা নাটক " নাথুরাম বলছি "।এই নাটকের মূলমন্ত্র হলো "বিবেকের আয়নায় বিষাক্ত সমকাল" ।থিয়েটার যখন স্রেফ বিনোদন না হয়ে মানুষের চেনা ধারণাকে প্রশ্ন করতে শেখায়, তখন তা হয়ে ওঠে এক অনন্য শিল্প অভিজ্ঞতা । নতুন নাটক ‘নাথুরাম বলছি’ ঠিক সেই ভাবনারই মুখোমুখি করল দর্শকদের।

উৎসব দাসের রচনা ও পরিচালনায় তৈরি এই প্রযোজনাটির অন্তর্নিহিত বার্তাটি অত্যন্ত গভীর ও স্পষ্ট। নাটকটি আমাদের মনে করিয়ে দেয়, অতীতে জ্বলে ওঠা উগ্রতার বিষ আজ নিভে যায়নি, বরং তা আমাদের অজান্তেই মগজের কোণে ঘুরে বেড়ায়। প্রথাগত মঞ্চ গঠনকে অক্ষুণ্ণ রেখে প্রজ্ঞাময় শান্ততা এবং উগ্র বাচনিক হুঙ্কারের যে দ্বান্দ্বিক মুখোমুখি জেরা তৈরি করা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আলোর কাজ দৃশ্য পরিবর্তনের তাপমাত্রাকে দারুণভাবে নিয়ন্ত্রণ করেছে, আর সেটের জটমুক্ত গঠন নাটকের মূল দর্শনকে প্রকাশ্যে আসতে সাহায্য করেছে।

পরিমিত আবহ ভালো লেগেছে। অভিনয় করেছেন সৌগত কর্মকার(অর্ক), সৌমিত্র ঘোষ(ইমরান), শংকর চক্রবর্তী(নীল), পিংকি দাস(তিতাস), মলয় মুখার্জি(গান্ধী), সোমনাথ পাল(বংশীদা) ও নাথুরামের চরিত্রে প্রণয় শর্মা। প্রত্যেকেই নিজ নিজ চরিত্রে সাবলীল ছিলেন। প্রথম শো-এর পূর্ণ প্রেক্ষাগৃহ এবং প্রদর্শনী শেষে দর্শকদের গভীর অনুভূতি স্পষ্ট করে দেয় যে, ‘নাথুরাম বলছি’

কেবল একটি নতুন প্রযোজনা নয়, এটি প্রসেনিয়াম মঞ্চে এক দীর্ঘ সামাজিক আত্মবীক্ষণ ও ভাবনার জন্ম দিল। এই নাটকে আলো, মঞ্চ ও আবহ সংগীত করেছেন বাবলু সরকার, অজিত রায় এবং সৌমেন দত্ত। এইসমগ্র অনুষ্ঠানটির ভাবনা ও পরিচালনায় ছিলেন মিউনাসের কর্ণধার ও নির্দেশক উৎসব দাস।

Comments

Popular posts from this blog

হুগলির মালিয়ার পশ্চিম পাড়ায় এঞ্জেল উড এর আয়োজনে স্বাস্থ্য পরীক্ষা শিবির

ICCR হলে " বঙ্গরত্ন সন্মান " পেলেন বিশিষ্ঠ সেতার শিল্পী বাণী মুখোপাধ্যায়

অশোক ঘোষ স্টাডি সেন্টারে অনুষ্ঠিত হলো পালক প্রকাশনের আয়োজনে কবিতা নিয়ে আলোচনা, আবৃত্তি ও কবিতা পাঠ