প্রেস ক্লাবে উদ্বোধন হলো " কল্যাণ ভারতী "

 

সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ 

রাখী বন্ধনের পুণ্য তিথিতে বৃক্ষরোপণের মাধ্যমে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু করল বসুধা কল্যাণ আশ্রম পরিবার এবং আত্মপ্রকাশ করল তাদের জাতীয় শাখা ‘কল্যাণ ভারতী’।

অনুষ্ঠানে প্রধানভাবে উপস্থিত ছিলেন পরম পূজ্য গুরুদেব আচার্য পাবন মহারাজ জি, গুরু মা মনোরমা জি ও সাধিকা সংহিতা দি, সঞ্চালনায় ছিলেন স্বর্ণালী মিত্র জি। অতিথি হিসেবে ছিলেন শিল্পী পাল, রিপোর্টার শুভ্রাংশু ঘোষ, সত্যজিৎ রায়, সাংবাদিক মৃত্যুঞ্জয় রায়, তরুণ মিত্র প্রজ্ঞা পরিষদের জাতীয় সভাপতি দেবেশ্বর কুমার ও জেলা সভাপতি রমেশ কুমার।

এছাড়া উপস্থিত ছিলেন বিকাশ সিনহা, উত্তর কলকাতা বিজেপি সম্পাদক সঞ্জয় মহেশ ও রাজ্য কমিটির সদস্য দেবাশীষ পাইন।

এদিন সরস্বতী বন্দনার পর মা সরস্বতীর মূর্তি দিয়ে সম্মানিতা হন শ্রীমতী শিল্পী পাল এবং তিনি দ্বৈত দায়িত্বে পশ্চিমবঙ্গ বসুধা কল্যাণ আশ্রমের সভাপতি ও ‘কল্যাণ ভারতী’র জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আচার্য পাবন মহারাজ জি বলেন, বাংলার মাটি আমার সাধনভূমি, এখন সেবার মাধ্যমে তা কর্মভূমি হয়ে উঠছে।

Comments

Popular posts from this blog

হুগলির মালিয়ার পশ্চিম পাড়ায় এঞ্জেল উড এর আয়োজনে স্বাস্থ্য পরীক্ষা শিবির

ICCR হলে " বঙ্গরত্ন সন্মান " পেলেন বিশিষ্ঠ সেতার শিল্পী বাণী মুখোপাধ্যায়

অশোক ঘোষ স্টাডি সেন্টারে অনুষ্ঠিত হলো পালক প্রকাশনের আয়োজনে কবিতা নিয়ে আলোচনা, আবৃত্তি ও কবিতা পাঠ