তপন থিয়েটারে অনুষ্ঠিত হলো মানিকতলা দলছুট নাট্য চর্চা কেন্দ্রের আন্তর্জাতিক উদীয়মান মঞ্চ নাট্য সমারোহ ২০২৬


সাংবাদিক কেকা মিত্র

গত ১১ ই আগস্ট ২০২৬ মঙ্গলবার সন্ধ্যায় মানিকতলা দলছুট নাট্যচর্চা কেন্দ্র আয়োজিত নবম আন্তর্জাতিক উদীয়মান নারীর মঞ্চ নাট্য সমারোহ ( বিকশিত ভারতের বিকশিত নারী ) ষষ্ঠ পর্যায়ে নাট্য উৎসব মহা সমারোহে অনুষ্ঠিত হলো দক্ষিণ কলকাতার তপন থিয়েটারে।
এই সন্ধায় প্রথম নাটক মঞ্চস্থ হয় রুম থিয়েটার ( দিল্লি )
প্রযোজিত নাটক সূর্য নেই স্বপ্ন আছে। পরিচালনা পাপিয়া চ্যাটার্জী।

এইদিনের দ্বিতীয় নাটক পরিবেশিত হয় পথ - পিপিলস এসোসিয়েশন ফর থিয়েটারের নাটকক্যানভাস কী মৌত। প্রয়োগ ছবি দাস।

এই দিনের শেষ নাটক ছিলো থার্ড আই ফাউন্ডেশন ( দিল্লি ) প্রযোজিত নাটক বানান ভুল। নিদের্শনা অনিতা ব্যানার্জী। সকল নাট্য নির্দেশকের হাতে পুষ্প স্তবক, স্বারক ও উত্তরীয় প্রদান করে মানিকতলা দলছুট এর কর্ণধার মিঠু দে। সব মিলিয়ে জমে উঠেছিলো মানিকতলা দলছুট এর এই নবম আন্তর্জাতিক উদীয়মান নারীর মঞ্চ নাট্য সমারোহ।

Comments

Popular posts from this blog

ICCR হলে " বঙ্গরত্ন সন্মান " পেলেন বিশিষ্ঠ সেতার শিল্পী বাণী মুখোপাধ্যায়

তপন থিয়েটারে মঞ্চস্থ হলো দিল্লি রুম থিয়েটারের নাটক " সূর্য নেই স্বপ্ন আছে " এই নাটক এক কথায় সময় উপযোগী প্রযোজনা

মুক্তির প্রতীক্ষায় সোমনাথ সেন পরিচালিত ছবি পাখির বাসা