অঙ্গন বেলঘরিয়া আয়োজনে সুমতি সেনগুপ্ত স্মৃতি সন্মান পেলেন নাট্যকার তীর্থঙ্কর চন্দ
সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ
প্রতি বছরের মতো অঙ্গন বেলঘরিয়া নাট্যদল গত ২৭ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায়হালিশহরের বিনোদিনী মঞ্চে সুমতি সেনগুপ্ত স্মৃতি সন্মান প্রদান করলেন প্রখ্যাত নাট্যনির্দেশক, নাট্যকার ও অভিনেতা তীর্থঙ্কর চন্দ কে।অঙ্গন বেলঘরিয়া র পক্ষে এই স্মৃতি সন্মান, স্বারক, উত্তরীয়এবং অন্যান্য উপহার সামগ্রীতীর্থঙ্কর চন্দর হাতে তুলে দিলেন বিখ্যাত নাট্যকারশান্তনু মজুমদার।
এই দুই নাট্য ব্যক্তিত্ব অঙ্গন বেলঘরিয়া র এই উদ্যোগ কে সাধুবাদ জানান এবং ৪০ বছরের এই নাট্যদল কেআগামীদিনে আরও বেশি করে নাটক করার উৎসাহ প্রদান করেন। এই অনুষ্ঠানের পর মঞ্চস্থ হয় শান্তনু মজুমদার এর লেখা অঙ্গন বেলঘরিয়ার সারা জাগানো নাটক " নিলামবালা ছে আনা "।
নিদের্শনা অভি সেনগুপ্ত।সব মিলিয়ে সমগ্র অনুষ্ঠানটি সকল নাট্টোমোদি দর্শকদেরবিশেষ ভাবে নজর কেড়েছে।


.jpeg)
Comments
Post a Comment