তপন থিয়েটারে মঞ্চস্থ হলো দিল্লি রুম থিয়েটারের নাটক " সূর্য নেই স্বপ্ন আছে " এই নাটক এক কথায় সময় উপযোগী প্রযোজনা

 


 সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ 

গত ১১ ই আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার তপন থিয়েটারে মঞ্চস্থ হলো দিল্লি রুম থিয়েটারের নাটক "সূর্য নেই স্বপ্ন আছে "। এই নাটককে যদি শ্রেণী বদ্ধ করতে হয় তাহলে বলতে হয় সমসাময়িক যুগের উপযোগী নাটক এটা। প্রায় ৪৫ বা ৫০ বছরের পুরোনো নাটক এটা। আজও আমাদের অন্তরকে চিন্তা করতে বাধ্য করে এই নাটক, আমরা কি ভাবে বাঁচতে চাই? শোষকের শোষণায় ষোষিত হ, না কি নিজেদের স্বপ্নকে খুঁজে পেতে

দমনকারীর বল ততদিনই দমন করতে পারে যতদিন আমরা দমন হতে চাই, যেদিন আমরা ঘুরে চোখে চোখ মিলিয়ে দমনকারীদের প্রশ্ন করব সেদিন তারা হারিয়ে যাবে অন্ধকারে। এই নাটক চেতনার, এই নাটক সময় উপোযোগী । এই নাটক আজকের যুগের জন্য এক বিরাট সন্দেশ বহন করে।


নাটক সূর্য নেই স্বপ্ন আছে এই নাটকটি লিখেছেন রাধারমণ ঘোষ। রুম থিয়েটার (দিল্লি) র উপস্থাপনায় এই প্রথমবার কলকাতায় মঞ্চস্থ হলো। নাটকটি পরিচালনা করেছেন পাপিয়া চ্যাটার্জি । এই নাটকে

আলো, আবহ সঙ্গীত, মঞ্চ ও রূপ সজ্জায় বিশেষ মুন্সিয়ানা দেখিয়েছেন গোকুল চ্যাটার্জি অর্ণব মুখার্জি , সুদিপ বিশ্বাস বিবেক চ্যাটার্জি । রিহার্সাল সঞ্চালক: অর্পিতা মুখার্জি 

এই নাটকে বিভিন্ন চরিত্রে

রূপদান করেছেন অভিষেক চ্যাটার্জি, পাপিয়া চ্যাটার্জি অভিনব মুখার্জি , মৌসুমি দেওয়ান ও বিবেক চ্যাটার্জি।সকলের অভিনয় অনবদ্য।সব মিলিয়ে সবার দেখার মতন নাটক দিল্লি রুম থিয়েটারের নাটক " সূর্য নেই স্বপ্ন আছে "

Comments

Popular posts from this blog

ICCR হলে " বঙ্গরত্ন সন্মান " পেলেন বিশিষ্ঠ সেতার শিল্পী বাণী মুখোপাধ্যায়

মুক্তির প্রতীক্ষায় সোমনাথ সেন পরিচালিত ছবি পাখির বাসা