নন্দনে প্রদর্শিত হলো "লোকনাথ বাবার বাল্যলীলা"

 

সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ 

এক্সেল মিডিয়া নিবেদিত স্বপন কুমার দাস ও সঞ্জয় দাস প্রযোজিত ছবি লোকনাথ বাবার বাল্যলীলা গত ২৮ আগস্ট শুক্রবার নন্দন ২ তে দেখানো হলো। এই ছবির পরিচালক হলেন জয়শঙ্কর। এই ছবির সঙ্গীত ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী ও দীপক মন্ডল।

সুব্রতনাথ মুখোপাধ্যায় ওস্বরজিত বন্দোপাধ্যায় গান গুলো রচনা করেছেন । গান গুলো চমৎকার গেয়েছেন অনিন্দিতা সাহা, ইন্দ্রাণী সেন, ইন্দ্রনীল সেন, দেবস্মিতা দাস, পিনাকী চক্রবর্তী ও সৃজয়ী দাস। এই ছবিতে ভালো অভিনয় করেছেন অরিন্দম গাঙ্গুলী, অরণ্য রায় চৌধুরী, ইমন আদিত্য, সমদর্শী দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, সোহম চ্যাটার্জী এবং অনামিকা সাহা। নন্দনে এই ছবির প্রিমিয়ারে পরিচালক জয়শঙ্কর এক সাংবাদিক সম্মেলনে বলেন বাম আমলে নন্দনে ধর্মীয় কাহিনীচিত্র যেমন দেখানোর সুযোগ ছিল না, তেমনই তৃণমূল জমানাতেও নন্দনে ধর্মতত্ত্ব বা হিন্দু আধ্যাত্মিকতার উপর কোনো কাহিনীচিত্র মুক্তি বা প্রদর্শনের সুযোগ পাওয়া যেত না।

সাম্প্রতিক অতীতে রাজ্যে ক্ষমতার পালাবদল হওয়ার পরেই হিন্দু ধর্মের অন্যতম অবতারের উপর নির্মিত কাহিনীচিত্র নন্দনে দেখানো সম্ভব হচ্ছে বা হলো। বাংলার সাংস্কৃতিক জগতের অন্যতম বলিষ্ঠ মুখ তথা বিধায়ক রুদ্রনীল ঘোষ-এর সৌজন্যেই হিন্দু ধর্মের উপর নির্মিত কোনো কাহিনীচিত্র এই প্রথম নন্দনে দেখানো সম্ভব হলো।

এই ছবির কাহিনীচিত্রের প্রযোজক স্বপনকুমার দাস জানালেন, করোনা অতিমারীর সময় লকডাউন চলাকালীন নলবন চত্বরে টানা ২২ দিন ধরে 'লোকনাথ বাবার বাল্যলীলা নামাঙ্কিত এই কাহিনীচিত্রের দৃশ্যগ্রহণ পর্ব চলেছিল। পরে ২০২৪ সালে ১২৬ মিনিটের পূর্ণ দৈর্ঘ্যের বাংলা কাহিনীচিত্র রূপে মুক্তি পেয়েছিল এই চলচ্চিত্র। কিন্তু সেই সময় এই চলচ্চিত্র নন্দনে দেখানো সম্ভব হয়নি। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রীর অভিনেত্রী অনামিকা সাহা, গায়িকা অনিন্দিতা সাহা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে নন্দনে প্রদর্শিত হল 'লোকনাথ বাবার বাল্যজীবন'। সকল সিনেমা মোদিরা এই ছবি দারুন ভাবে উপভোগ করেন।

Comments

Popular posts from this blog

হুগলির মালিয়ার পশ্চিম পাড়ায় এঞ্জেল উড এর আয়োজনে স্বাস্থ্য পরীক্ষা শিবির

ICCR হলে " বঙ্গরত্ন সন্মান " পেলেন বিশিষ্ঠ সেতার শিল্পী বাণী মুখোপাধ্যায়

অশোক ঘোষ স্টাডি সেন্টারে অনুষ্ঠিত হলো পালক প্রকাশনের আয়োজনে কবিতা নিয়ে আলোচনা, আবৃত্তি ও কবিতা পাঠ