অঙ্গন বেলঘরিয়ার ৪০ তম জন্মদিন পালন ও বন্দেমাতরমের সার্ধ শতবর্ষ উদযাপন অনুষ্ঠান








সাংবাদিক  ইন্দ্রজিৎ আইচ 

গত ২৬শে আগস্ট ২০২৬ বুধবার সন্ধ্যায় অঙ্গন বেলঘরিয়া ৩৯ পূর্ণ করে ৪০শে পদার্পণ করলো নিজেদের দলের ঘরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সেই সাথে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম এর সার্ধশতবর্ষ উদযাপিত হয়। প্রথমেই বেদ মন্ত্র পরিবেশন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দলের  শিল্পীরা । এছাড়াও আবৃত্তি পরিবেশন করেন  সম্রাট দত্ত, ডালিয়া মজুমদার।  সঙ্গীত পরিবেশন করেন অঙ্গনা চক্রবর্তী, অঙ্কিতা সাহা, টুটু সাহা। নাটক পরিবেশন করে বরাহনগর এবং নাট্য সংস্থা।" উল্টে দেখুন পাল্টে গেছে" নাটকটির নির্দেশনার দায়িত্বে ছিলেন  সমিত দাস। অনুষ্ঠানের মুখ্য বিষয় ছিলো ঋষি বঙ্কিমচন্দের বন্দেমাতরম এর সার্ধশতবর্ষ উদযাপন। অঙ্গনের শিল্পীরা সমবেত সঙ্গীতের মাধ্যমে সেই অনুষ্ঠানটি পরিবেশন করেন। ছোট্ট পরিসরে অনেক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়। পরিশেষে কেক কাটার মধ্য দিয়েই ৪০তম জন্মদিবস পালন করা হয়। সমগ্র অনুষ্ঠানটির ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায়ছিলেন অঙ্গন বেলঘরিয়ার কর্ণধার অভি সেনগুপ্ত ।

Comments

Popular posts from this blog

হুগলির মালিয়ার পশ্চিম পাড়ায় এঞ্জেল উড এর আয়োজনে স্বাস্থ্য পরীক্ষা শিবির

ICCR হলে " বঙ্গরত্ন সন্মান " পেলেন বিশিষ্ঠ সেতার শিল্পী বাণী মুখোপাধ্যায়

অশোক ঘোষ স্টাডি সেন্টারে অনুষ্ঠিত হলো পালক প্রকাশনের আয়োজনে কবিতা নিয়ে আলোচনা, আবৃত্তি ও কবিতা পাঠ