শ্যামনগর শাব্দিক এর আয়োজনে অনুষ্ঠিত হলো " একটি সন্ধ্যা আবৃত্তি যাপন "


সাংবাদিক :কেকা মিত্র 

গত ২৩ আগস্ট ২০২৬ রবিবার সন্ধ‍্যায় পশ্চিমবঙ্গ বাংলা আকাডেমি ছিলো কানায় কানায় পূর্ণ। কারণ শ্যামনগর শাব্দিক এর আয়োজনে এই দিনের আবৃত্তি সন্ধ্যায় গুণীজনদেরভিড় ছিলো চোখে পড়ার মত।অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জনপ্রিয় বাচিক শিল্পী বিজয় লক্ষ্মী বর্মন এবং শুভদীপের মা মমতা দে। ছিলেন সিদ্ধার্থ মুখোপাধ্যায়, রিনা গিরির মতন বিশিষ্ট জনেরা। সকলেই শাব্দিক এর এই প্রয়াসকে সাধুবাদ জানায়। অনুষ্ঠানে কবিতা পাঠ ও আবৃত্তি করেন অনির্বাণ ঘোষ, নিবেদিতা নাগ তহবিলদার, তমালি ঘোষ , ড: তৃপ্তি কুন্ডু রায়, পারমিতা সমাদ্দার,সঞ্জীব দাস, ঝর্ণা বারুই, সোমা কাঞ্জিলাল ও রুমকি গাঙ্গুলী।

দ্বৈত কবিতা পাঠ করেনস্বাগতা পাল ও দেবাশীষ পাল। বিশেষ ভাবে নজর কেড়েছে সমবেত কবিতার কোলাজে শাব্দিক এর শিক্ষার্থীদের উপস্থাপনা।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌলী দাশগুপ্ত।ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন শ্যাম নগর শাব্দিক এর কর্ণধারবাচিক শিল্পী শুভদীপ দে।

Comments

Popular posts from this blog

ICCR হলে " বঙ্গরত্ন সন্মান " পেলেন বিশিষ্ঠ সেতার শিল্পী বাণী মুখোপাধ্যায়

তপন থিয়েটারে মঞ্চস্থ হলো দিল্লি রুম থিয়েটারের নাটক " সূর্য নেই স্বপ্ন আছে " এই নাটক এক কথায় সময় উপযোগী প্রযোজনা

মুক্তির প্রতীক্ষায় সোমনাথ সেন পরিচালিত ছবি পাখির বাসা