স্বাধীনতা দিবসে থিয়েটার শাইনের উদ্যোগে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা


সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ:স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে দেশাত্মবোধ, সৃজনশীলতা ও শিশুদের শিল্পচর্চাকে একসূত্রে মিলিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল থিয়েটার শাইন। গত ১৫ আগস্ট ২০২৬, স্বাধীনতা দিবসের দিনে থিয়েটার শাইন তাদের নিজস্ব প্রেক্ষাগৃহ এবং নাট্যচর্চা কেন্দ্র প্লেবক্স স্টুডিও থিয়েটারে শিশুদের জন্য আয়োজন করে এক বিশেষ বসে আঁকো প্রতিযোগিতা।

বিকেল ৪তে থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিশুদের মধ্যে ছবি আঁকার প্রতি আগ্রহ তৈরি করার পাশাপাশি স্বাধীনতা দিবসের তাৎপর্য, দেশপ্রেম ও জাতীয় চেতনার সঙ্গে তাদের পরিচয় আরও গভীর করা। এই অনুষ্ঠানের আর একটি উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় সরকারের “হর ঘর তিরঙ্গা” পরিকল্পনাকে সফল ভাবে বাস্তবায়িত করা। প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে ছিল কোনও বয়সসীমা ছিল না—ফলে বিভিন্ন বয়সের শিশুরা নিজেদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পায়।

অনুষ্ঠানের সূচনায় স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাধীনতা দিবসের আবহে পতাকা উত্তোলনের এই পর্ব শিশুদের কাছে দিনটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম ও দায়িত্ববোধের অনুভূতি জাগিয়ে তোলে।

এরপর শুরু হয় বসে আঁকো প্রতিযোগিতা। রং, তুলির আঁচড় ও কল্পনার মাধ্যমে শিশুরা স্বাধীনতা, ভারতীয় সংস্কৃতি, জাতীয় পতাকা এবং দেশাত্মবোধের নানা ভাবনাকে নিজেদের ছবিতে ফুটিয়ে তোলে। প্রতিযোগিতার পরিবেশ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। 

থিয়েটার শাইনের এই উদ্যোগের বিশেষ তাৎপর্য হল—শুধু মঞ্চনাটক বা অভিনয়ের মধ্যেই নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীল ও সাংস্কৃতিক বিকাশের জন্য বিভিন্ন শিল্পমাধ্যমকে ব্যবহার করা। অভিনয়, নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি ছবি আঁকার মতো শিল্পচর্চাও শিশুদের কল্পনাশক্তি, পর্যবেক্ষণ ক্ষমতা ও আত্মপ্রকাশের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

থিয়েটার শাইন মনে করে, স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ জাতীয় দিবসকে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে শিশুদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উদযাপন করা প্রয়োজন। শিল্প ও সংস্কৃতির মাধ্যমে শিশুদের কাছে স্বাধীনতার ইতিহাস ও মূল্যবোধকে সহজ এবং আনন্দময়ভাবে পৌঁছে দেওয়া যায়।

থিয়েটার শাইনের এই আয়োজন তাই একদিকে যেমন শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশের একটি মঞ্চ তৈরি করেছে, অন্যদিকে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধ জাগিয়ে তোলারও একটি সুন্দর প্রয়াস হিসেবে উঠে এসেছে।

Comments

Popular posts from this blog

ICCR হলে " বঙ্গরত্ন সন্মান " পেলেন বিশিষ্ঠ সেতার শিল্পী বাণী মুখোপাধ্যায়

তপন থিয়েটারে মঞ্চস্থ হলো দিল্লি রুম থিয়েটারের নাটক " সূর্য নেই স্বপ্ন আছে " এই নাটক এক কথায় সময় উপযোগী প্রযোজনা

মুক্তির প্রতীক্ষায় সোমনাথ সেন পরিচালিত ছবি পাখির বাসা