"পূর্ণ্যার্থীদের সেবাই ঈশ্বরের সেবা "এক মাস ব্যাপী হাজার হাজার পূর্ণ্যার্থীর বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান
সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ
"সেবা হি পরমো ধর্মঃ" শ্রাবণ মেলায় বাবা তারকনাথের মন্দিরে আগত সকল পুণ্যার্থীদের সেবায় আয়োজিত হলো চিকিৎসা শিবির। সমাজসেবী পিনাকী গাঙ্গুলীর একান্ত ইচ্ছাকে বাস্তবায়িত করতে উদ্যোগ নেন হুগলির বামুনিয়া সন্ন্যাস আশ্রমের (গোঘাট) প্রধান জ্ঞানানন্দ মহারাজ, তারকেশ্বর মন্দির কমিটি এবং সমাজসেবী গণেশ চক্রবর্তী। সকলের যৌথ উদ্যোগ এবং কলকাতা হার্ট লাং সেন্টারের অধিকর্তা ও সিনিয়র কার্ডিয়াক সার্জন ডাঃ অর্ণব মাইতির সহযোগিতায় শ্রাবণ মাস জুড়ে ২৪ ঘণ্টা ধরে হাজার হাজার পূর্নার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিনিয়র কার্ডিয়াক সার্জন এবং কলকাতা হার্ট লাঙ সেন্টারের অধিকর্তা ডাঃ অর্ণব মাইতি বলেন, ‘‘শিব পুরাণের শিক্ষা আমাদের শিখিয়েছে যে মানবসেবাই আসলে পরমেশ্বরের আরাধনা। এই আদর্শকে সংকল্প করেই দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার শিবভক্তের জন্য আমাদের দক্ষ মেডিক্যাল টিম দিন-রাত ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা পরিষেবা প্রদান করেছে। এটি কেবল চিকিৎসা ছিল না, ছিল আমাদের ঈশ্বরের প্রতি ভক্তি আনুগত্য ও কর্তব্য।’’ সমাজসেবী গণেশ চক্রবর্তী বলেন ,‘‘বাবা তারকনাথের কৃপায় আগামী বছর এই পরিষেবাকে আরও ত্রুটিহীন এবং বৃহত্তর আকারে ভক্তদের কাছে পৌঁছে দিতে আমরা সর্বতোভাবে চেষ্টা করব।’’
বামুনীয়া মঠের স্বামী জ্ঞানানন্দ মহারাজ বলেন, ‘‘এই এক মাসের অক্লান্ত নিঃস্বার্থ সেবা আমাদের পুরো হুগলি জেলার বিভিন্ন অঞ্চল জুড়ে সারা বছর স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সমাজ কল্যাণ কাজ করার প্রেরণা যোগালো।’’
সমাজসেবী পিনাকী গাঙ্গুলি মনে করেন প্রশংসার মোহ ত্যাগ করে কাজ করাই হলো ঈশ্বরের শ্রেষ্ঠ আরাধনা। এই চিন্তাভাবনা নিয়েই তিনি এগোচ্ছেন। আগামী দিনে আরও সেবা করার সুযোগ তিনি করবেন বলে জানান।
ডাঃ অর্ণব মাইতি বামুনিয়া আশ্রমের প্রধান, মন্দির কমিটি এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) সকল আধিকারিক ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। উদ্যোক্তাদের পক্ষ থেকে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তারকেশ্বর মন্দিরের তরফ থেকে রঞ্জন চোঙদার।



Comments
Post a Comment