রামকৃষ্ণ মিশন আদ্যাপীঠ গোশালায় অন্যরকম রাখি বন্ধন উৎসব, গৌমাতা ও নন্দী মহারাজকে রাখি পরিয়ে দীর্ঘ জীবন কামনা
রাখি বন্ধন মানেই মানব বন্ধন। সেই চিরাচরিত রাখি পূর্ণিমার অত্যন্ত পবিত্র ক্ষণে এক অনন্য ও আধ্যাত্মিক আবহে রাখিবন্ধন উৎসব উদযাপিত হলো রামকৃষ্ণ মিশন আদ্যাপীঠের বিশাল গোশালা প্রাঙ্গণে। এই বিশেষ দিনে গোশালার সমস্ত গৌমাতা এবং নন্দী মহারাজকে পরম শ্রদ্ধার সাথে রাখি পরিয়ে ও আরতি করে তাঁদের সেবা করা হলো। সনাতন ধর্মে গৌমাতার স্থান দেবতুল্য। শাস্ত্রে বলা হয়েছে—"সর্বদেবময়ী হী গৌঃ সর্বদেবময়ো হরিঃ। "(অর্থাৎ, গৌমাতা সর্বদেবময়ী এবং শ্রীহরি সর্বদেবময়।) এই সনাতন ভাবনাকে সমাজের সমস্ত স্তরে পৌঁছে দেয়ার জন্য উৎসবের দিন সকালে গোশালার সমস্ত বাসিন্দাদের চন্দন - কুমকুমের তিলক পরানো হয়, প্রদীপ জ্বালিয়ে আরতি করা হয় এবং তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে মঙ্গল কামনা করা হয়। এরপর পরম যত্নে ও ভালোবাসায় তাঁদের প্রিয় পুষ্টিকর খাদ্যসামগ্রী খাওয়ানো হয়।
" জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর "।
"উৎসবের শেষে উদ্যোক্তাদের পক্ষথেকে পিনাকী গাঙ্গুলী সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে একটি বিশেষ আবেদন ও আহ্বান করেন। তিনি বলেন, আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এই অসহায়, নির্বাক ও ঈশ্বরস্বরূপ প্রাণীদের কে প্রত্যেকটি মানুষের উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রতিদিন সামান্য হলেও সেবা করা। প্রতিদিন এক মুঠো ঘাস বা এক টুকরো রুটি খাইয়েও আমরা এই পুণ্য অর্জন করতে পারি। সত্যজিৎ বেহরা বলেন আসুন, এই রাখিবন্ধনে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি— আমরা আমাদের চারপাশের অসহায় প্রাণীদের রক্ষা করব এবং প্রতিদিন সামান্য হলেও তাদের সেবায় নিজেদের নিয়োজিত করব।


Comments
Post a Comment