মুক্তির প্রতীক্ষায় সোমনাথ সেন পরিচালিত ছবি পাখির বাসা
সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ
পরিচালক সোমনাথ সেন দীর্ঘদিনের চিত্র পরিচালক।তাঁর নতুন ছবি পাখির বাসা সম্প্রতি মুক্তি পেতে চলেছে।সেই উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে গতকাল হয়ে গেলো এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে চিত্র পরিচালক সোমনাথ সেন পাখির বাসা ছবিটা সম্পর্কে বলেন যে পাখির বাসা গল্পটা তাঁর লেখা এবং পরিচালনা। এই ছবিটা হলো মনোময় ও পরমার গল্প। মনোময় অবসরপ্রাপ্ত বেসরকারি চাকরিজীবী। বিপত্নীক একমাত্র সন্তান হৃদয় ও পুত্রবধূ জুঁইকে নিয়ে তার সংসার ।
তবুও পুত্রবধূ ও পুত্রের নানারকম গঞ্জনা ও লাঞ্ছনা তাকে প্রতিদিন সহ্য করতে হয়। এই বাড়িতে মনোময় কে শুধুমাত্র বোঝে তার পালিত ছেলে গোপাল। মনোময় এর ছেলে, বৌমা গোপালকে সহ্য করতে পারে না। শুধুমাত্র চাকর মনে করে। শুরু হয় নানা রকম অশান্তি। অন্যদিকে পরমা বিধবা। তার একটি পুত্র ও কন্যা সন্তান আছে। তারাও বিবাহিত। পরমার কোনো খোঁজ খবর করে না।
শুধুমাত্র স্বার্থের জন্য মাঝেমধ্যে আসে। কিন্তু পরমাকে সর্বক্ষণ আগলে রাখে তার কাজের মহিলা মল্লিকদি। পরমা শিক্ষিতা ও সুন্দরী। কিন্তু বড় নিঃসঙ্গ। পরমার এই নিঃসঙ্গ জীবনে আসে সঙ্গীবিহীন মনোময়। শুরু হয় নতুন ঝড়। শুরু হয় নতুন গল্প। মনোময় ও পরমা কি পারবে এই পাখির বাসা ছেড়ে অন্য ঘর বাঁধতে?
ছবিতে অভিনয়ে আছেন পাপিয়া অধিকারী , বিশ্বজিৎ চৌধুরী , মৌবনী সরকার , কন্যাকুমারী, মৌসুমী ভট্টাচার্য বোধিসত্ত্ব মজুমদার , সান্ত্বনা বসু , দীপাঞ্জন ভট্টাচার্য জ্যাক , শর্মিষ্ঠা মুখার্জি অভিরাজ , দেব মন্ডল ও আরো অনেকে । এই ছবির গীত রচনা : রবীন্দ্রনাথ ঠাকুর ও সোমনাথ সেন। গান গেয়েছেন অর্থাৎ নেপথ্য কন্ঠে আছেন সুজয় ভৌমিক ও ডা: উৎসব দাস। ছবির সংগীত ও আবহ সংগীত করেছেন চন্দন রায় চৌধুরী চিত্রনাট্য লিখেছেন সজল ঘোষ। পাখির বাসা ছবিতে চিত্রগ্রহণ করেছেন তীর্থ মিত্র সম্পাদনা এবং রং বিন্যাসে আছেন দীপক মন্ডল ও সুজয় কুমার মিশ্র। ছবির নিবেদন সৃজা ফ্লিমস। প্রযোজনা করেছেন চন্দন দে। খুব সম্প্রতি পাখির বাসা মুক্তি পেতে চলেছে।




Comments
Post a Comment