অনুষ্ঠিত হলো উত্তর প্রতাপগড় বয়েজ একাডেমির স্বেচ্ছায় রক্তদান শিবির



সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ
 

গত ৯ ই আগস্ট ২০২৬ রবিবার সকালে উত্তর প্রতাপগড় বয়েজ একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে বড়নগরের বিধায়ক সজল ঘোষ এবং মোহনবাগানের খেলোয়াড় ষষ্ঠীদুলে ছাড়াও উপস্থিত ছিল অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।


প্রদীপ জ্বালিয়ে এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন এই বয়েজ একাডেমি ক্লাবের সেক্রেটারি শুভেন্দু বিকাশ দাস। তিনি সাংবাদিক সম্মেলনে জানালেন যে উত্তর প্রতাপগড় বয়েজ একাডেমী আগাগোড়া মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।

এই রক্তদানশিবিরে রক্ত সংগ্রহ করে মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংক। এই রক্তদান শিবিরে মোট ৭০ জন রক্তদান করে।

Comments

Popular posts from this blog

হুগলির মালিয়ার পশ্চিম পাড়ায় এঞ্জেল উড এর আয়োজনে স্বাস্থ্য পরীক্ষা শিবির

ICCR হলে " বঙ্গরত্ন সন্মান " পেলেন বিশিষ্ঠ সেতার শিল্পী বাণী মুখোপাধ্যায়

অশোক ঘোষ স্টাডি সেন্টারে অনুষ্ঠিত হলো পালক প্রকাশনের আয়োজনে কবিতা নিয়ে আলোচনা, আবৃত্তি ও কবিতা পাঠ