আগামী ১৪ ই আগস্ট শুক্রবার মুক্তি পাবে জিৎ অভিনীত ছবি " কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত "



সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ 

নন্দী মুভিজ ও জিৎ ফিল্মওয়ার্কস প্রযোজিতএবং পথিকৃৎ বসু পরিচালিত ছবি " কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত " আগামী ১৪ ই আগস্ট মুক্তি পাচ্ছে। এই ছবিতে বিভিন্ন লুকে দেখতে পাওয়া যাবে নায়ক জিৎ কে।জিৎ ছাড়া এই ছবিতে অভিনয় করেছেন চন্দন সেন, শঙ্কর চক্রবর্তী, লোকনাথ দেব, টোটা রায় চৌধুরী, কাঞ্চন মল্লিক থেকে সৃজলা , কৌশিক সেন সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রী।

গত ২ রা আগস্টসন্ধায় আলিপুর জেল মিউজিয়ামের ভিতরে খুব জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানেএই ছবির ট্রেলার লঞ্চ হলো।এই ছবির প্রমোশনে গান শোনালেন গায়ক রূপঙ্কর।ছিলেন ছবির টেকনিসিযান্সরা। শহীদ সূর্য সেন এর জীবন কে ঘিরে এই ছবিটা তৈরি হয়েছে। এই সিনেমার চমৎকার মেকাপ করেছেন সোমনাথ কুন্ডু। সব মিলিয়ে ১৫ ই আগস্ট ঠিক স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ ১৪ ই আগস্ট শুক্রবার মুক্তি পেতে চলেছে এক স্বাধীনতা সংগ্রামীর জীবন দর্শন নিয়ে এই ছবি পথিকৃৎ বসুর ছবি" কেউ বলে বিপ্লবী "কেউ বলে ডাকাত "।

Comments

Popular posts from this blog

ICCR হলে " বঙ্গরত্ন সন্মান " পেলেন বিশিষ্ঠ সেতার শিল্পী বাণী মুখোপাধ্যায়

তপন থিয়েটারে মঞ্চস্থ হলো দিল্লি রুম থিয়েটারের নাটক " সূর্য নেই স্বপ্ন আছে " এই নাটক এক কথায় সময় উপযোগী প্রযোজনা

মুক্তির প্রতীক্ষায় সোমনাথ সেন পরিচালিত ছবি পাখির বাসা