আজ রবিবার রাত ১o টায় TV 9 বাংলায় টেলিকাস্ট হবে " প্রহর গুনছে পাহাড় "




 সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ(কলকাতা): শুরুতেই নাজেহাল সিকিম। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ব্রিজ, রাস্তা। নাজেহাল অবস্থা পর্যটকদের। প্রমাদ গুনছে দার্জিলিং। বছর বছর প্রবল বর্ষণ, ধস আস ভাঙনের জেরে দার্জিলিঙের গায়ে যে ক্ষতচিহ্ন তৈরি হয়েছে, সেটা কবে নিরাময় হবে, আদৌ কোনও দিন হবে কি না, সেটা বলতে পারছেন না কেউই। বস্তুত গোটা হিমালয় জুড়েই এখন আতঙ্ক। দার্জিলিঙের মতোই ছবি জোশীমঠে, হিমাচলে, জম্মু-কাশ্মীরে। কিন্তু তাতেও কী চোখ খুলছে আমাদের? এক দিকে পাহাড় জুড়ে নির্মাণ আর গাছ কাটা চলছে অপ্রতিহত গতিতে, অন্যদিকে অবৈধ নির্মাণ। এ দুয়ের মাঝে আরও কোন বিপদ ঘনাচ্ছে পাহাড়ের রানির কপালে? উত্তর খুঁজতেই গ্রাউন্ড জিরো রিপোর্টিং ও বিশেষজ্ঞদের মতামত সহ _*TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘প্রহর গুনছে পাহাড়?’, ০৫ জুলাই, ২০২৬, রবিবার রাত ১০ টায়।*_

Comments

Popular posts from this blog

ICCR হলে " বঙ্গরত্ন সন্মান " পেলেন বিশিষ্ঠ সেতার শিল্পী বাণী মুখোপাধ্যায়

তপন থিয়েটারে মঞ্চস্থ হলো দিল্লি রুম থিয়েটারের নাটক " সূর্য নেই স্বপ্ন আছে " এই নাটক এক কথায় সময় উপযোগী প্রযোজনা

মুক্তির প্রতীক্ষায় সোমনাথ সেন পরিচালিত ছবি পাখির বাসা