রথযাত্রার দিন হাতিয়াড়া ঝাউতলা মহিলা মহল দুর্গোৎসব ট্রাস্ট এর খুঁটি পুজো


       


সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ :

সামনেই শারদ উৎসব। সারা বছর আমরা হিন্দু বাঙালিরা অপেক্ষা করে থাকি কবে আসবে আমাদের দুর্গা পুজো।সেই পুজো আবার আসন্ন।হাতে মাত্র আর তিন মাস বাকি। বাঙালিদের এই শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো মানেই মনের আনন্দ আর প্রাণের আরাম। 

আর এবার ২০২৬ এর ১৬ ই জুলাই পূর্ণ রথযাত্রার দিন সন্ধ্যায় সেই আনন্দে মাতলেন হাতিয়ারা ঝাউতলা মহিলা মহল দুর্গোৎসব ট্রাস্ট এরসকল মহিলা সদস্য বৃন্দরা।এইদিন পূজোপাটের মাধ্যমেএই কমিটির পঞ্চম বর্ষের দুর্গা পুজোর খুঁটি পুজো সুসম্পন্ন হয়।


এই মহিলা মহলের সম্পাদক যূথিকা রায় এক সাংবাদিক সম্মেলনে বলেন প্রতি বছর আমরা খুব আনন্দ সহযোগে এই পুজো করি। সব রকম নিয়ম মেনে এবারও পুজো হবে। আজ খুঁটি পুজো হলো। আমাদের আজ এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন । অভিনেতা বীরেশ চক্রবর্তী, খনা মা, যোগীরাজ সুরজ নাথ ও সঙ্গীত শিল্পী কিশোর গোস্বামী। সকলেই তাদের মূল্যবান ভাষণে এই পুজো কমিটিকে সাধুবাদ জানায়।

শারদ উৎসবের আয়োজন করার জন্য। এই অতিথিদের উত্তরীয়, ফুল, মিষ্টি দিয়ে বরণ করেন এই মহিলা মহল দুর্গোৎসব ট্রাস্ট এর সভাপতিতনুশ্রী সরকার, কোষাধ্যক্ষ বেবী পাল এবং সংস্থার সদস্য সঞ্চিতা দেব। এই দিনের সমগ্র অনুষ্ঠানটি সুচারু সঞ্চালনায় ছিলেনসমাজসেবী শঙ্কর রায়।

Comments

Popular posts from this blog

ICCR হলে " বঙ্গরত্ন সন্মান " পেলেন বিশিষ্ঠ সেতার শিল্পী বাণী মুখোপাধ্যায়

তপন থিয়েটারে মঞ্চস্থ হলো দিল্লি রুম থিয়েটারের নাটক " সূর্য নেই স্বপ্ন আছে " এই নাটক এক কথায় সময় উপযোগী প্রযোজনা

মুক্তির প্রতীক্ষায় সোমনাথ সেন পরিচালিত ছবি পাখির বাসা