আগামী ১৮ ই জুলাই সন্ধায় অনুষ্ঠিত হতে চলেছে ধনধান্য অডিটোরিয়ামে এক বিরাট ধর্মসভা
সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ:
জগদ্গুরু শঙ্করাচার্য, গোবর্ধন মঠ, পুরীর পীঠাধীশ্বর স্বামী শ্রী নিশ্চলানন্দ সরস্বতীজি মহারাজের শুভ আগমন উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন আনন্দ বাহিনী-র জাতীয় মহাসচিব শ্রীমতী নিভা প্রকাশ।
সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, গুরুদেব আগামী ১৮ তারিখ সকালে শ্রী জগন্নাথ এক্সপ্রেসে করে শালিমার রেলস্টেশন, কলকাতায় পৌঁছাবেন। এছাড়া ১৯ তারিখ বিকেল ৫টায় ধন ধান্য অডিটোরিয়ামে একটি ধর্মসভার আয়োজন করা হয়েছে। তিনি জানান, এই ধর্মসভায় গুরুদেব সনাতন ধর্ম সম্পর্কিত ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন।
তিনি আরও বলেন, কলকাতা শহরে শঙ্করাচার্যের উদ্যোগে এই প্রথমবারের মতো এমন একটি ধর্মসভার আয়োজন করা হচ্ছে। তিনি সকলকে এই ধর্মসভায় উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানান এবং আশা প্রকাশ করেন যে, এটি পশ্চিমবঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় সমাবেশে পরিণত হবে।
সাংবাদিক সম্মেলনে শ্রীমতী নিভা প্রকাশের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহযোগী সুভাষ আগরওয়াল, শম্ভুনাথ ঝা এবং শ্রেয়া নাথ।


Comments
Post a Comment