কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হলো অনীশ কাঞ্জিলাল এর বই " আমি নারী ও অন্যান্য প্রসঙ্গ "



সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ

কলকাতা প্রেস ক্লাবে গত ১৫ জুলাই ২০২৬ মঙ্গলবার বিকেলে লেখক, কবি  এবং শিক্ষাবিদ অনীশ কাঞ্জিলালের নতুন বই "আমি নারী  ও অন্যান্য প্রসঙ্গ " -এর প্রকাশ উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই বইয়ের প্রকাশক ছিল দেজ পাবলিশিং । অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। অনুষ্ঠানের শুরুতে গ্রন্থের বিষয়বস্তু, প্রেক্ষাপট নিয়ে লেখক অনীশ কাঞ্জিলাল আলোচনা করেন।

গ্রন্থকার অনীশ কাঞ্জিলাল তাঁর বক্তব্যে গ্রন্থ রচনার প্রেরণা, এর বিষয়বস্তু এবং সমকালীন সমাজ ও নারী-ভাবনার বিভিন্ন দিক নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন। তিনি জানান, গ্রন্থটি সমাজ, সাহিত্য এবং মানবিক মূল্যবোধকে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করার একটি প্রয়াস। বইটি উদ্বোধন করে

প্রধান অতিথি ও পরিচালক গৌতম ঘোষ তাঁর বক্তব্যে সাহিত্য, সমাজ ও সংস্কৃতির পারস্পরিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এবং আমি নারী ও অন্যান্য প্রসঙ্গ গ্রন্থটির বিষয়বস্তুর প্রশংসা করেন। তিনি সমকালীন সাহিত্যচর্চায় এমন বিষয়ভিত্তিক গ্রন্থের প্রাসঙ্গিকতার উপর গুরুত্ব আরোপ করেন।

Comments

Popular posts from this blog

ICCR হলে " বঙ্গরত্ন সন্মান " পেলেন বিশিষ্ঠ সেতার শিল্পী বাণী মুখোপাধ্যায়

তপন থিয়েটারে মঞ্চস্থ হলো দিল্লি রুম থিয়েটারের নাটক " সূর্য নেই স্বপ্ন আছে " এই নাটক এক কথায় সময় উপযোগী প্রযোজনা

মুক্তির প্রতীক্ষায় সোমনাথ সেন পরিচালিত ছবি পাখির বাসা