কলকাতা প্রেস ক্লাবে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের সাংবাদিক সম্মেলন
..............................................
জুট করপোরেশান অফ ইন্ডিয়া লিমিটেড ( জে এস আই ) (ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন একটি কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা) ২০২৬ এর নতুন বর্ষে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে র এর আয়োজন করা হয় , কাঁচা পাটের জন্য ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) ফসল বছর ২০২৬-২৭ । এই সম্মেলনে জেসিআই এর এম ডি সঞ্জয় কুমার পানিগ্রাহী আমাদের জানালেন জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (জেসিআই), বস্ত্র মন্ত্রকের অধীনে ভারত সরকারের একটি উদ্যোগ, ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ১৯৭১ সাল থেকে দেশের পাট চাষীদের সেবা করে আসছে। ২০২৬ সালে, কর্পোরেশন গর্বের সাথে পাট চাষী সম্প্রদায়ের জন্য নিবেদিত সেবার ৫৫ বছর পূর্ণ করেছে।
জে সি আই এর পক্ষে কল্যাণ কুমার মজুমদার জানালেন জেসিআই স্বনির্ভর গোষ্ঠী, সমবায় এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের দ্বারা উৎপাদিত পাট বৈচিত্র্যময় পণ্য (জেডিপি) আরও প্রচার করছে, যার ফলে গ্রামীণ জীবনযাত্রাকে সমর্থন করে এবং পরিবেশবান্ধব পণ্যের ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে। জে এস আই এর আর এক আধিকারিক শশী ভীষণ সিং এই সম্মেলনে জানালেন ন্যূনতম সহায়ক মূল্য কর্মসূচি রূপায়ণের পাশাপাশি জেসিআই প্রযুক্তি-নির্ভর উদ্যোগের মাধ্যমে পাট শিল্পকে শক্তিশালী করে তুলেছে। জাতীয় পাট বোর্ডের মাধ্যমে ভারত সরকারের জুট আই-কেয়ার প্রকল্পটি এখন তার দ্বাদশ পর্যায়ে রয়েছে। আই.সি.এ.আর- ক্রাইজাফ, আই.সি.এ.আর-নিনফেট এবং জেসিআই-এর সহযোগিতায় উন্নত চাষাবাদ পদ্ধতির প্রচারের মাধ্যমে ৫.৬ লাখেরও বেশি কৃষক উপকৃত হয়েছেন। বাস্তবায়নকারী সংস্থা হিসাবে সারা দেশে পাট চাষের বৈজ্ঞানিক মুল্যায়নের জন্য ইসরো-এন. আর এস.সি.এর সাথে একটি ভূ-স্থানিক শস্য পর্যবেক্ষণ ব্যবস্থাও তৈরি করছে। জেসিআই তার ৫৫ তম বছরে প্রবেশ করার সাথে সাথে, এটি পাট চাষীদের স্বার্থ রক্ষা, কার্যকর ন্যূনভয় সহায়ক মূল্য কার্যক্রম নিশ্চিত করা এবং ভারতের পাট খাতের স্থিতিশীল বিকাশে অবদান রাযার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।


Comments
Post a Comment