প্রেস ক্লাবে প্রিভিলেজ সার্কেল কার্ড প্রদান

 

             সাংবাদিক: ইন্দ্রজিৎ আইচ 

          .............................................



 আজ ১ লা জুলাই ২০২৬ বুধবার ডাক্তার বিধানচন্দ্র রায় এর জন্মদিন। এই দিনটাকেই ডক্টরস ডে হিসাবে পালন করছে সারা বাংলা।

 "সাংবাদিকদের এমনভাবে কাজ করা উচিত যাতে রাজনৈতিক দল পরিবর্তন হলেও অসুবিধায় পড়তে না হয়," জাতীয় চিকিৎসক দিবসে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান আয়োজিত এক অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি, জৈবপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তি এবং ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়া করণ শিল্প ও ওষুধ প্রস্তুত বিভাগের মন্ত্রী অধ্যাপক ডঃ কল্যাণ চক্রবর্তী এই কথা বলেন।

'নেফ্রোকেয়ার ইণ্ডিয়া লিমিটেড', 'সম্পূর্ণা ওমেন কেয়ার অ্যাণ্ড আইভিএফ' ও 'ভিভাসিটি মাল্টিস্পেশিয়ালিটি হসপিটাল'-এর যৌথ আয়োজন 'প্রেস ক্লাব কলকাতা'-র সাংবাদিকদের জন্য 'প্রেস প্রিভিলেজ সার্কেল কার্ড'-এর আবরণ উন্মোচন এবং সেই কার্ডগুলো 'প্রেস ক্লাব কলকাতা'-র হাতে অর্পণ করার পর নিজের বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এই কথা বলেন।

মন্ত্রী যখন সাংবাদিকদের উদ্দেশে এই কথা বলছিলেন তখন মঞ্চে উপস্থিত ছিলেন 'নেফ্রোকেয়ার ইণ্ডিয়া লিমিটেড'-এর প্রতিষ্ঠাতা ডাঃ প্রতিম সেনগুপ্ত, 'সম্পূর্ণা ওমেন কেয়ার অ্যাণ্ড আইভিএফ সেন্টার'-এর প্রতিষ্ঠাতা ডাঃ সুতপা সেন, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর সহ 'প্রেস ক্লাব কলকাতা'-র সচিব নিতাই মালাকার। সব মিলিয়ে আজ চিকিৎসা দিবসে

এই অনুষ্ঠানের তাৎপর্য ছিল বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ।

Comments

Popular posts from this blog

ICCR হলে " বঙ্গরত্ন সন্মান " পেলেন বিশিষ্ঠ সেতার শিল্পী বাণী মুখোপাধ্যায়

তপন থিয়েটারে মঞ্চস্থ হলো দিল্লি রুম থিয়েটারের নাটক " সূর্য নেই স্বপ্ন আছে " এই নাটক এক কথায় সময় উপযোগী প্রযোজনা

মুক্তির প্রতীক্ষায় সোমনাথ সেন পরিচালিত ছবি পাখির বাসা